প্রতিদিনের শুটিং-এর ফাঁকে সময় বের করে টিম ‘কৃষ্ণকলি’ এবার মেতে উঠল পিকনিকে। ‘শ্যামা’ তিয়াসা রায় এবং ‘নিখিল’ নীল ভট্টাচার্য অবশ্যই হাজির ছিলেন পিকনিকে। লাল রঙের টি-শার্ট ও কালো রঙের জ্যাকেট পরেছিলেন নীল। তিয়াসার পরনে ছিল হলুদ রঙের ড্রেসের উপর হালকা নীল রঙের ডেনিম জ্যাকেট। নাচ, গান, খেলায় জমজমাট হয়ে উঠেছিল পিকনিক। তার মাঝেই চলছিল স্ন্যাকস ও চা-কফি সহযোগে আড্ডা। তবে কয়েকজন অভিনেতা-অভিনেত্রী পিকনিকে হাজির থাকতে পারেননি তাঁদের অন্যান্য প্রজেক্টের শুটিং থাকায়। তিয়াসা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ‘কৃষ্ণকলি’র পিকনিকের ছবি।
জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’ নিয়েছে 18 বছরের লিপ। ব্রিজ ভেঙে গাড়ি দুর্ঘটনার সময় শ্যামা গিয়ে পৌঁছায় অন্য গাড়িতে। সেই গাড়ি শ্যামাকে বারাণসী পৌঁছে দেয়। এরপর কেটে যায় 18 বছর। শ্যামার মেয়ের প্রবেশ ঘটে সিরিয়ালে। শ্যামার মেয়ে শ্যামার মতোই গান গায়। কিন্তু শ্যামা গাড়ি দুর্ঘটনার ফলে সমস্ত কিছু ভুলে গেছে। অপরদিকে নিখিল শ্যামাকে না ভুলতে পেরে মদের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তার জীবনে এসেছে এক নতুন নারী।
একটানা 3 বছর ধরে চলা ‘কৃষ্ণকলি’ সিরিয়ালটির টিআরপি ক্রমশ কমছে তার দুর্বল চিত্রনাট্যের কারণে। এই কারণে ‘কৃষ্ণকলি’তে নতুন মোড় এনে তার টিআরপি বাড়ানোর চেষ্টা করছে চ্যানেল। ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে শ্যামার ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা রায় এবং তাঁর স্বামী নিখিলের ভূমিকায় অভিনয় করছেন নীল ভট্টাচার্য। নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…