টেক বার্তা

৭০-১০০ কিমি মাইলেজ, কম দামে রয়েছে এই ৩ বাইক

মোটরবাইক প্রিয় মানুষের অভাব নেই এই ভারত দেশে। সেই কারনেই প্রতি রেঞ্জের বাইক পাওয়া যায় ভারতে। এর মধ্যে কিছু বাইকের ইঞ্জিন খুবই পাওয়ারফুল, যার ফলে অনেকাংশে এদের মাইলেজ কম। পেট্রলের দামের কথা মাথায় রাখলে এই সমস্ত বাইক চালানো অনেকটা ব্যয়বহুল হতে পারে। সেই কারনেই আজ এই প্রতিবেদনে আমরা এমন তিনটি বাইক সম্পর্কে আলোচনা করবো যাদের সস্তা হওয়ার সাথে মাইলেজের দিকের সেরা বলে মনে করেন বিশেষজ্ঞরা।

Bajaj Platina

Bajaj Platina এর নতুন মডেলটিতে ১০২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা ৭.৭ বিএইচপি এর পাওয়ার এবং ৮.৩৪ এনএম টর্ক জেনারেটে সক্ষম। বাইকটি ৭৪ থেকে ১০০ কিমি এর মাইলেজ প্রদান করে। ভারতীয় বাজারে Bajaj Platina এর দাম ৩৯,৯৮৭ টাকা থেকে শুরু বলে জানা গিয়েছে।

Tvs Star City plus

Tvs Star City Plus বাইকটিতে ১০৯.৭ সিসি এর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা ৮.০৮ এইচপি তে ৭,৩৫০ আরপিএম পাওয়ার এবং ৮.৭ এনএম টর্ক জেনারেটে সক্ষম। তবে বাইকটির বিশেষত্ব হল এটির মাইলেজ। বাইকটি ৭০-৮৬ কিমি/লিটার এর মাইলেজ প্রদান করে। Tvs Star City plus এর দাম ৫১,১১৬ টাকা থেকে শুরু বলে জানা যায়।

Hero Splendor

Hero Splendor এর নতুন মডেলটিতে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা ৭.৮ বিএইচপি এর পাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক জেনারেটে সক্ষম। বাইকটি ৬৫ থেকে ৮১ কিমি/লিটার এর মাইলেজ প্রদান করে। ভারতীয় বাজারে Hero Splendor এর দাম ৬০,৫০০ টাকা থেকে শুরু বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026