টেক বার্তা

দেশের স্বার্থে Mi Browser-সহ আরও ১৫টি চিনা অ্যাপ ব্যান করলো ভারত

জাতীয় নিরাপত্তার স্বার্থে এর আগে প্রথম দফায় ৫৯টি এবং দ্বিতীয় দফায় ৪৭টি চীনা অ্যাপ ব্যান করেছিল কেন্দ্রীয় সরকার। নতুন ভাবে আবার ১৫টি চীনা অ্যাপ ব্যান করা হলো। নতুন ব্যান হওয়া এই চীনা অ্যাপ গুলির মধ্যে আছে জনপ্রিয় ব্রাউজার Mi Browser. সাধারণত রেডমি বা শাওমির ফোনে আগে থেকেই ইনস্টল থাকে এই Mi Browser, এবার সেটাও নিষিদ্ধ করা হয়েছে।

জানা যাচ্ছে, এবারে প্রথম থেকে কোনো ঘোষণা ছাড়াই ব্যান করা হয়েছে এই অ্যাপ গুলি। অন্যান্য বারের মতো আগে থেকে ঘোষণা করে এবার আর ব্যান করা হয়নি অ্যাপ গুলি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার শাওমি এবং বাইডুর মতো চীনা সংস্থা গুলির একাধিক মোবাইল অ্যাপ ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন ব্যান হওয়া এই ১৫ টি অ্যাপের মধ্যে আছে AirBrush, MeiPai, BoXxCAM ইত্যাদি অ্যাপও।

এর আগে লাদাখে ভারতীয় সেনার সাথে চীনা সেনার সংঘর্ষের জেরে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এই মর্মে টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো জনপ্রিয় ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করে কেন্দ্রীয় সরকার। পরে আর এক দফায় আরও ৪৭ টি অ্যাপ ব্যান করা হয়। দ্বিতীয় দফায় ব্যান করা অ্যাপ এর তালিকায় ছিল টিকটক লাইট, হেলো লাইট, শেয়ার ইট লাইট এর মতো অ্যাপ গুলি। এবারে তৃতীয় দফায় Mi Browser সহ আরও ১৫টি চীনা অ্যাপ ব্যান করা হলো। জানা যাচ্ছে, এই এপ্স গুলি ছাড়াও সরকারের নজরে আছে আরও ২৭৫ টি চীনা অ্যাপ। যার মধ্যে জনপ্রিয় মোবাইল গেম পাবজিও আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026