টেক বার্তা

একদম সস্তায় 5G ফোন নিয়ে আসছে Jio, জানুন কী কী থাকছে

গুগলের সঙ্গে চুক্তির পরে, ভারতের সবথেকে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও আরো বেশ কিছু নতুন জিনিস নিয়ে আসতে চলেছে। এর মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রয়েড-চালিত ফিচার ফোন, যেখানে আপনারা পেয়ে যাবেন 5G সাপোর্ট।

শুনতে অবিশ্বাস্য লাগলেও, রিলায়েন্স জিও বর্তমানে এরকম একটি ফোন এর উপরে কাজ করা শুরু করেছে। ইতিমধ্যেই, জিওর এই তিনটি ফোন আমেরিকার FCC ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এই তিনটি ফোনের নাম – JIO ORBIC MYRA 5G, ORBIC MAGIC 5G, এবং ORBIC MYRA।

নাম দেখেই বোঝা যাচ্ছে, প্রথম দুটি ডিভাইস অর্থাৎ ORBIC MYRA 5G, এবং ORBIC MAGIC 5G হতে চলেছে জিওর নতুন 5G হ্যান্ডসেট। তৃতীয় ফোনটি অর্থাৎ ORBIC MYRA তে থাকবে 4G কানেক্টিভিটি ফিচার। গুগলের টেকনোলজিতে এই ফোনগুলি তৈরি করা হবে। আমেরিকার সরকারের ছাড়পত্র পেলেই এই ফোনের ওপরে সম্পূর্ণরূপে কাজ করা শুরু হবে।

এই ফোনগুলো হতে চলেছে, সস্তা অ্যান্ড্রয়েড পাওয়ার ফিচার ফোন। জানা যাচ্ছে, এই তিনটি ফোনে স্টক অ্যান্ড্রয়েড ১০ সাপোর্ট করবে। সস্তার ফিচার ফোন হওয়ার কারণে, এই ফোনে একটু অন্যরকম স্পেসিফিকেশন ব্যবহার করা হবে। এগুলি সাধারণ অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড গো হ্যান্ডসেট থেকে আলাদা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026