টেক বার্তা

৩০ দিন বিনামূল্যে ডাটা, প্ল্যান শুরু ৩৯৯ টাকা থেকে

সোমবার ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থার Reliance Jio তাদের জিও ফাইবার সার্ভিসের প্ল্যানের মূল্য পুনরায় পরিবর্তন করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই নতুন প্ল্যান কার্যকরী হবে, এবং এই প্লানে আপনারা প্রচুর বেনিফিট পেয়ে যাবেন।

নতুন অফারে রিলায়েন্স জিও ৪টি নতুন প্ল্যান অফার করছে। এর মধ্যে রয়েছে ৩৯৯ টাকার প্ল্যান যেখানে আপনি ৩০ mbps এর ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন। দ্বিতীয় প্লান ৬৯৯ টাকার যেখানে আপনি পাবেন ১০০ mbps এর ইন্টারনেট স্পিড। তৃতীয় প্ল্যান ৯৯৯ টাকার যেখানে থাকবে ১৫০ mbps এর ইন্টারনেট স্পিড। এবং চতুর্থ প্ল্যান অর্থাৎ ১,৪৯৯ টাকার প্ল্যানে থাকছে ৩০০ mbps এর ইন্টারনেট স্পিড।

এছাড়াও আপনারা ১১টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এরমধ্যে রয়েছে Netflix, Amazon Prime Video, Disney+Hotstar, Zee5, Sony Liv, Voot, ALT Balaji, এবং LionsGate। এই চারটি নতুন প্ল্যানে আপনারা প্রায় একই রকম আপলোড এবং ডাউনলোড স্পিড পেয়ে যাচ্ছেন।

এছাড়াও যদি আপনি নতুন JioFiber যাহোক হয়ে থাকেন তাহলে আপনি ৩০ দিনের ফ্রী ট্রায়াল পেয়ে যাবেন এই সাবস্ক্রিপশনের। এর মধ্যে থাকছে ১৫০ mbps এর ইন্টারনেট স্পিড, 4K সেট টপ বক্স, ১০টি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন এবং ফ্রি ভয়েস কলিং।

নতুন অফার টি কেবলমাত্র নতুন JioFiber গ্রাহকদের জন্য কার্যকরী হবে যারা ১ সেপ্টেম্বর থেকে নিজেদের কানেকশন শুরু করবেন। এছাড়াও পুরনো গ্রাহকদের প্ল্যানেও বেশ কিছু পরিবর্তন আনা হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026