নিউজ

প্রথমবার দেরিতে চললো তেজস এক্সপ্রেস! যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালো IRCTC

দেশের সর্বপ্রথম কর্পোরেট ট্রেন হল তেজস এক্সপ্রেস। এটি ৪ ঠা অক্টোবর লখনউ থেকে লঞ্চ করে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী আদিত্য নাথ যোগী।লখনউ থেকে নিউ দিল্লীগামী এই ট্রেনটি IRCTC দ্বারা পরিচালিত হয়। এই IRCTC হল একটি প্রাইভেট সংস্থা যার মাধ্যমে আমরা অনলাইনে ট্রেনের টিকিট বুক করে থাকি।

বর্তমানে ভারতীয় রেলওয়ে সমস্ত ট্রেনগুলিকে পরিচালিত করে কিন্তু তেজস এর মাধ্যমে এই প্রথম পরীক্ষা করা হয় যে প্রাইভেট কোম্পানীগুলি রেল পরিষেবা কেমন ভাবে পরিচালিত করবে। রেলওয়ে বোর্ড জোনাল সেন্টারের মাধ্যমে জানতে পারে কোনদিকে প্রাইভেট ট্রেনকে চালনা করা যাবে।কিন্তু এই প্রথমবারের জন্য তেজস এক্সপ্রেসের যাত্রীরা পড়লো দুর্ভোগে।

গতকাল শনিবার তেজস এক্সপ্রেস প্রথমবারের তার নির্ধারিত সময়ের দেরিতে গন্তব্যস্থলে পৌঁছায়। লখনউ থেকে দিল্লী যাওয়ার সময়ে এবং দিল্লী থেকে ফেরত আসা সময় ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে ২ ঘন্টা দেরিতে চলে। ট্রেনটি ছাড়ার সময়ে প্রাথমিক ভাবে কিছু সমস্যা থাকার কারণে লখনউ স্টেশন থেকে দেরিতে ছাড়ে।

সেদিন লখনউ থেকে প্রায় ৪৫১ জন যাত্রী এই ট্রেনে যাতায়াত করছিলেন। ট্রেন দেরি করায় যাত্রীরা অস্বস্তিতে পড়েন। তাই যাত্রীদের সময় নষ্ট করার ক্ষতিপূরণ হিসাবে IRCTC প্রত্যেক যাত্রীকে ২৫০ টাকা করে দেবে জানায়। এছাড়াও তাদের অতিরিক্ত চা এবং লাঞ্চ দেওয়া হয় এবং দেরি করার জন্য প্যাকেট এর উপর ‘সরি’ লেখা হয়। ওইদিন IRCTC এর চিফ রিজিওনাল ম্যানেজার অশ্বিনী শ্রীবাস্তব জানান যে, “আমরা প্রতিটি যাত্রীর মোবাইলে একটি এসএমএস পাঠাবো। ওই লিঙ্কে ক্লিক করলে যাত্রীরা তাদের ক্ষতিপূরণ পেয়ে যাবেন।”

এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026