বিগ বসের মঞ্চ থেকেই নিজেদের প্রেমের সূত্র ধরেই চর্চায় তেজস্বী প্রকাশ ও কারাণ কুন্দ্রা। বিগ বসের উইনার হয়েছিলেন তেজস্বী, আর তারপর থেকে আরও বেশি করে চর্চায় থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পাশাপাশি কারাণ কুন্দ্রার সাথে তার সম্পর্ক মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও কম চর্চিত নয়। প্রায়ই একসাথে দেখা মেলে তাদের। সম্প্রতি নিজেদের কোন এক ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন এই চর্চিত জুটি। মধ্যরাত পর্যন্ত চলেছিল এই পার্টি। আর সেখানেই নেশাগ্রস্থ অবস্থায় নিজের প্রেমিক কারাণকে চুম্বন করতে দেখা গিয়েছে তেজস্বীকে। তাদেরই কোন এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্র ধরে তাদের সেই চুম্বনের দৃশ্য এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়। এই মুহূর্তে সেই ভিডিওর সূত্র ধরেই চর্চায় এই তারকা জুটি।
সম্প্রতি ইনস্টাগ্রামে ‘পিঙ্ক ভিলা’র অফিসিয়াল পেজ থেকে এই তারকা জুটির চুম্বনের দৃশ্য শেয়ার করে নেওয়া হয়েছে। যা শেয়ার হওয়ার কিছুক্ষনের মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে। ভিডিও ভাইরাল হতেই একাধিক নেটজনতার কাছে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই সেইসমস্ত কটাক্ষ জনক মন্তব্য চোখে পরবে সকলের। নিজেদের ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়ে নিজের প্রেমিক কারাণ কুন্দ্রার সাথে রোমান্টিক হতে দেখা গিয়েছিল তাকে। তারা যে সেইসময় নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন, তা ভিডিও দেখেই স্পষ্ট। তাদের একান্তে সময় কাটাতে দেখে মজার ছলেই তাদেরই কোন এক বন্ধু তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বানিয়ে তা শেয়ার করে দিয়েছিলেন, যা এই মুহূর্তে ভাইরাল।
উল্লেখ্য, এদিন অভিনেত্রীকে সাদা জিন্স ও ব্যাকলেস হালকা গোলাপি রঙের টপে দেখা গিয়েছে। অন্যদিকে কালো শার্টে ছিলেন অভিনেতা। দুজনকে যে একসাথে বেশ ভালোই মানায়, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এই পার্টিতে উপস্থিত ছিলেন তারকা জগতের আরো অনেকেই। উপস্থিত ছিলেন মৌনি রায়ও। এই ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা মিলেছে তার।
বিগ বস শুরু হওয়ার পর থেকেই এই দুই তারকা তুমুল চর্চিত হয়েছেন। এখনো কারণে-অকারণে চর্চায় থাকতে দেখা যায় তাদের। নিজেদের রসায়নের জন্য বর্তমানে মিডিয়াতে প্রায়ই চর্চায় থাকেন কারাণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। তাদের একাধিক রোমান্টিক ছবি ও ভিডিও থেকে থেকেই ভাইরাল হয় নেটদুনিয়ায়, যা দেখতে পছন্দ করেন তাদের অনুরাগীরাও। এই তারকা জুটির ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। এই মুহূর্তে কালার্সে ‘নাগিন ৬’তে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আগে এই চরিত্রে দেখা যেত মৌনি রায়কে। বিগ বস শেষ হওয়ার পর থেকেই নাগিন হিসেবে পর্দায় দেখা মিলছে তার। অন্যদিকে কারাণ কুন্দ্রা ‘ডান্স দিওয়ানে জুনিয়র’এর মঞ্চে সঞ্চালক হিসেবে রয়েছেন।
The Princess of Wales marked a special milestone this year as she celebrated St. David’s…
The 2026 Brit Awards closed with a powerful tribute to the late Ozzy Osbourne, led…
Kate Hudson ended her London getaway with a stylish flourish, sharing a series of Instagram…
Niall Horan has officially announced that his highly anticipated new album is complete, sending fans…
Silvana Armani, niece of the late Giorgio Armani, closed Milan Fashion Week with her debut…
Key Points Demi Lovato shared an Instagram video warming up for her “It’s Not That…