রাজ্য

আরও বাড়বে তাপমাত্রার পারদ, নেই কোন বৃষ্টিপাতের সম্ভাবনা

একদিকে বাংলায় যেমন নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে, ঠিক একইভাবে বাড়ছে তাপমাত্রার পারদও। মার্চ মাসের মাঝামাঝি সময় কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও প্রায় রোজ তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সপ্তাহের শুরুতে গরমের দাপটে কাহিল হতে পারে বাঙালি। প্রখর রোদের সাথে আদ্রতাজনিত অস্বস্তি দুর্বিষহ করে তুলতে পারে বঙ্গবাসীর দুপুরবেলা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর গোটা সপ্তাহের মধ্যে কোন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাইনি। গোটা সপ্তাহ ধরে বৃষ্টি না হওয়ার কারণে পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ অর্থাৎ সোমবার শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস অব্দি যেতে পারে। এছাড়া রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াস। গতকাল রবিবার শহর কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। আজকে শহরে বাতাসে আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ২৪ শতাংশ। শহর কলকাতা ছাড়াও আশেপাশের জেলাগুলিতে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। গরমে কাহিল বাঙালি চাতক পাখির জন্য একটু বৃষ্টির অপেক্ষা করছে। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে যে গোটা সপ্তাহে রাজ্যের কোথাও বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তির জন্য ভ্যাপসা গরম অনুভূত হবে।

এক নজরে কলকাতার বাইরের জেলার তাপমাত্রা:

  • বাঁকুড়া ৩৮.২ ডিগ্রী সেলসিয়াস
  • বালুরঘাট ৩২ ডিগ্রী সেলসিয়াস
  • বর্ধমান ৩৮ ডিগ্রী সেলসিয়াস
  • দীঘা ৩৬.৬ ডিগ্রী সেলসিয়াস
  • আসানসোল ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াস
  • ক্যানিং ৩৫.৪ ডিগ্রী সেলসিয়াস
  • বহরমপুর ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াস
  • হলদিয়া ৩৬.৮ ডিগ্রী সেলসিয়াস
  • কালিম্পং ২৩ ডিগ্রী সেলসিয়াস
  • জলপাইগুড়ি ৩৩.৮ ডিগ্রী সেলসিয়াস
  • শিলিগুড়ি ৩৩.২ ডিগ্রী সেলসিয়াস
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026