খেলা

Sania Mirza: সানিয়া-শোয়েবের বিবাহ বিচ্ছেদ? বড় সিদ্ধান্ত নিলেন টেনিস তারকা

বিগত বেশ কয়েকদিন ধরে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদের খবরটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়। বেশ কিছুদিন ধরে বিভিন্ন মাধ্যমে দাবী করা হচ্ছে যে, সানিয়া মির্জা ও তার স্বামী পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই। শোয়েব মালিক নাকি পরোকিয়ায় লিপ্ত হয়েছেন। পাকিস্তানের একটি টিভি শো-তে গিয়ে নাকি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন শোয়েব মালিক। যে কারণে এই দুই তারকার মধ্যে ছাড়াছাড়ি হওয়ার জল্পনা চলছে বেশ কয়েকদিন ধরে। এমনকি পাকিস্তানের গণমাধ্যমে বলা হয়েছে, দুজনের বিচ্ছেদ হয়েছে।

স্যোশাল মিডিয়ায় দাবি করা হলেও এখনও পর্যন্ত শোয়েব ও সানিয়ার পক্ষ থেকে এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনোকিছু ঘোষণা আসেনি। দুই তারকার খবর নিয়ে সর্বশেষ যে আপডেটটি এসেছে তা হ’ল ভারতীয় টেনিস তারকা দুবাইয়ের বাড়ি ছেড়েছেন। আপনাদের জানিয়ে রাখি, বিগত বেশ কয়েক বছর ধরে দুবাইয়ের একটি ভিলায় একসঙ্গে থাকতেন সানিয়া ও শোয়েব। কিন্তু সম্প্রতি সানিয়া মির্জা সেই বাড়ি ছেড়ে নিজে আলাদা বাড়ি নিয়েছেন।

আপনাদের জানিয়ে রাখি, সানিয়া এবং শোয়েব ১২ই এপ্রিল ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেছিলেন। ২০১৮ সালে একটি পুত্র সন্তান জন্ম দেন এই দম্পতি। তবে স্বামীর অপকর্মের ফলে বিয়ের ১২ বছর পর সানিয়ার বিবাহ বিচ্ছেদের খবর আজ সংবাদ শিরোনামে। তবে এতে কতটা সত্যতা রয়েছে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কিংবা এর পেছনের প্রকৃত কারণ এখনো প্রকাশ করা হয়নি। সানিয়া সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার ছেলের সাথে একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, যে মুহুর্তগুলিতে আমি সবচেয়ে কঠিন দিনগুলির মধ্য দিয়ে যাচ্ছি। যদিও ইজহানের জন্মদিন উদযাপন করেছিলেন এই দম্পতি। সানিয়ার এমন ক্যাপশন বর্তমানে একাধিক প্রশ্নের সৃষ্টি করেছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026