খেলা

Kohli-Babar: চরম উত্তেজনা ক্রিকেটমহলে, একই দলের হয়ে মাঠে নামতে চলেছেন কোহলি-বাবর

সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যেখানে দাবি করা হচ্ছে, চরম শত্রু পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সাথে জুটি বাঁধতে চলেছেন ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তবে সেটি আবার ঘটতে চলেছে আন্তর্জাতিক ম্যাচে। আশ্চর্যকর এই তথ্য সামনে আসতেই রীতিমতো উত্তেজনার স্রোত বইছে ক্রিকেটপ্রেমীদের মনে। আদৌ কি সম্ভব যে বিরাট কোহলি এবং বাবর আজম একই দলের জন্য ২২ গজে লড়াই করছেন?

সূত্রের খবর, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পুনরায় আফ্রো-এশিয়ান কাপ শুরু করার পরিকল্পনা করছে। যদি তাই হয় তাহলে এমন দৃশ্য দেখা যেতেই পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারণ যেখানে এশিয়ার প্রত্যেকটি দল থেকে সেরা ক্রিকেটারদের বেছে নিয়ে একটি দল গঠন করা হবে। আর সেই দলের নিঃসন্দেহে সুযোগ পাবেন চরম ফর্মে থাকা বাবর আজম এবং কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি। আর এভাবেই কোটি কোটি ক্রিকেট ভক্তের আকাঙ্খিত স্বপ্ন পূরণ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের প্রাঙ্গণে।

ইতিপূর্বে ২০০৫ এবং ২০০৭ সালে এমন ঘটনার সাক্ষী ছিলেন ক্রিকেটপ্রেমীরা। আফ্রো-এশিয়ান কাপ টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একই জার্সিতে মাঠে নেমেছিলেন। আগামী বছর টি-টোয়েন্টি ফর্ম্যাটে এই টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছে এসিসি। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশন সুমাদ দামোদর এবং এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মাহিন্দা ভালিপুরমের সাথে আলোচনা করছেন। সূত্রের খবর অনুযায়ী, ২০২৩ সালের জুন অথবা জুলাই মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এসিসি।

আপনাদের জানিয়ে রাখি, ২০০৫ এবং ২০০৭ সালে ক্রিকেটের এই বিশেষ আয়োজনে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ, শাহিদ আফ্রিদির মতো ক্রিকেটারদের সাথে জুটি বেঁধেছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, মহেন্দ্র সিং ধোনি এবং বীরেন্দ্র শেওয়াগের মতো কিংবদন্তি ক্রিকেটাররা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026