নিউজ

মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা, কীভাবে ঘটল ঘটনা? জানাল রেল

ঔরাঙ্গাবাদ : শুক্রবার সকালে ভয়াবহ রেল দুর্ঘটনার শিকার হলেন কিছু মানুষ। রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু মানুষ মালগাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন বেশ কয়েক জন শ্রমিক। ভয়াবহ এই রেল দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এলাকায়।

এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে ভারতীয় রেল। শুক্রবার সকালে এক মালগাড়ি লাইনে যাওয়ার সময় গাড়ির চালক লাইনের উপর কিছু শ্রমিককে হাঁটতে দেখেন। আপদকালীন পরিস্থিতিতে ট্রেন থামানোর চেষ্টা করলেও সফল হননি চালক। ফলে শ্রমিকদের উপর দিয়েই ট্রেনটি চলে যায়। ভারতীয় রেল সূত্রে জানা গেছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পার্ভানি – মন্মাদ সেকশনে। ভারতীয় রেলের এই সেকশনে বাদনাপুর ও কারমাদ স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটেছে।

শ্রমিকদের উপর দিয়ে মালগাড়ি চলে যাওয়ার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রেল। ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনায় বেশ কয়েক জন গুরুতর আহত হলেও, এখনও পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নিকটবর্তী ঔরঙ্গাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে দেশ জুড়ে। ঘটনার বিবরণ দিয়ে ভারতীয় রেল মন্ত্রকের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে বিবৃতি দেওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা রেলের উদ্যোগ যথাযথ নয় উল্লেখ করে, এমন মর্মান্তিক ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই। রেলের ওই ট্যুইটটিকে রিট্যুইট করে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন অনেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026