কলকাতা: সপ্তাহের শুরুতে একের পর এক বিপর্যয়ের সাক্ষী থাকছে গোটা দেশ। একদিকে যখন বিরাট বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে বাণিজ্যনগরী মুম্বই, তখন খাস কলকাতায় চিৎপুরের এক প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লেগে যায়। আজ, সোমবার দুপুর একটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দারা হঠাৎই দেখতে পান এই প্লাস্টিকের কারখানা থেকে গলগল করে কালো ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৮টি ইঞ্জিন। যদিও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে খবর।
চিৎপুরের নয়াপট্টি এলাকার এক প্লাস্টিকের কারখানায় এই বিধ্বংসী আগুন লাগার ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবুও এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে মুহূর্তের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলকর্মীরা। যদিও এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই ভয়াবহ আগুন লাগলো, সেটা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে দমকলবাহিনী এবং চিৎপুর থানার পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…