কাশ্মীরের উপর আতঙ্কের কালো ছায়া সবসময় বিদ্যমান। ৩৭০ ধারা বিলোপের পর থেকেই কাশ্মীরে চোরাগোপ্তা উত্তেজনার খবর আসছিল। গত ৫ ই অক্টোবর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ডেপুটি কমিশনারের অফিসকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে জঙ্গিরা। অনন্তনাগের পর তাদের নিশানার শিকার হল শ্রীনগর। ফের গ্রেনেড হামলা ঘটলো উপত্যকায়।
আজ, শনিবার দুপুর দুটো নাগাদ শ্রীনগরের হরি সিং হাই স্ট্রিটে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন একজন মহিলাসহ মোট পাঁচজন। তাদের প্রত্যেকেরই শ্রীনগর হাসপাতালে চিকিৎসা চলছে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে তারা প্রত্যেকেই এখন বিপদ মুক্ত রয়েছে। বিস্ফোরণের পর গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া শ্রীনগরের হাইওয়েতে জারি হয়েছে কড়া সতর্কতা।
৩৭০ ধারা বাতিল করার পর এই নিয়ে গত দু মাসে দুবার গ্রেনেড হামলা হল উপত্যকায়।অনন্তনাগের ঘটনার পর জম্মু-কাশ্মীরের পুলিশের তারা থেকে জানানো হয়েছিল, অনন্তনাগকে জঙ্গিরা ‘সেফ জোন’ বানাতে চাইছে। আজকে শ্রীনগরের ঘটনা আরও একবার সেই আশঙ্কাকে উস্কে দিলো বলে মনে করছেন অনেকেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…