৩ টি টি-টোয়েন্টি ও ২ টি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে এসেছে। ৩ রা নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই সফর শুরু হচ্ছে। এরপর ৭ ই নভেম্বর রাজকোট ও ১০ ই নভেম্বর নাগপুরে সফরের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৪-১৮ নভেম্বর ইন্দৌরে প্রথম টেস্ট ম্যাচ রয়েছে। তারপর ২২-২৬ নভেম্বর এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে ইডেন গার্ডেনে।
দুটি দলই প্রথমবারের জন্য গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে ইডেনে। তাই এই ম্যাচটি স্মরণীয় করে রাখার জন্য প্রাক্তন খেলোয়াড়, অলিম্পিক জয়ী ও দুই দেশের প্রধানমন্ত্রী সহ একঝাঁক তারকাকে আমন্ত্রণ জানাচ্ছে সিএবি। টিকিটের দাম ৫০ টাকা থেকে রাখা হয়েছে এছাড়াও রয়েছে আরো অনেক পদক্ষেপ। কলকাতা শহর জুড়ে এই ম্যাচের বিজ্ঞাপন বোর্ড বসাতে চায় সিএবি। তাই দর্শকদের মধ্যেও আগ্রহ যে তুঙ্গে থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না।
সিএবি কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার ৪ ঠা নভেম্বর থেকে এই ম্যাচের জন্য অনলাইন টিকিট বিক্রি শুরু হচ্ছে। ইডেনের কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে। টিকিটেও থাকছে একধিক চমক। গোলাপি রঙের ছটা থাকছে টিকিটে ও পিছনে ঐতিহ্যশালী ইডেনের ছবি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…