রাজ্য

মামলাকারী টেট পরীক্ষার্থীদের জন্য নয়া নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা এবারে ৮ জানুয়ারির মধ্যে নথি যাচাই করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করে শুরুতেই হোঁচট খায়। বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ১৬ হাজার শূন্য পদের জন্য। কিন্তু বিজ্ঞপ্তি জারির পরদিনেই হাইকোর্টের কাছে মামলা দায়ের করা হয় প্রাথমিক বোর্ডের বিরুদ্ধে। বেশ কয়েকজন চাকরিপ্রার্থী এই মামলা করেছিলেন।

চাকরিপ্রার্থীদের বক্তব্য ছিল,” ২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্ন ভূল এসেছিল। সর্বমোট ৬টি প্রশ্ন ভুল আসে। ওই বছরের উত্তীর্ণ পরীক্ষার্থীদের থেকে শূন্য পদে নিয়োগ শুরু হয়েছিল।কিন্তু প্রশ্ন ভূল আসার কারণে অনেকে পাস করতে পারেননি। এই পরিস্থিতিতে কীভাবে সেই ভুল সংশোধন না করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে?”

এই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছে,” ২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্নের ভুল আসার কারণে যে সমস্ত চাকরিপ্রার্থী মামলা করেছেন এবং পরবর্তীকালে যাদেরকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত নথি যাচাই করতে পারবেন আগামী ৮ তারিখ পর্যন্ত। অনলাইনে অসুবিধা হলে ওই চাকরিপ্রার্থী সরাসরি গিয়ে নথি জমা করতে পারেন।”

জানিয়ে রাখি, প্রাথমিকে ১৬,৫০০ শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। ইন্টারভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছিল। ইন্টারভিউ চলার কথা ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় রাজ্য সরকার। পাশাপাশি, ৩১ জানুয়ারি তারিখে অফলাইনে তৃতীয় টেট পরীক্ষার ঘোষণা করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026