নিউজ

খরচ বাড়ল টেট পরীক্ষার জন্য, কত টাকা দিতে হবে ফর্ম পূরণ করতে? সামনে এল নতুন বিজ্ঞপ্তি

শিক্ষক নিয়োগ নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। আবার হবে আগের মত নিয়োগ। পুজোর শেষে এমন খুশির খবর পেয়ে আপ্লুত পরীক্ষার্থীরা। তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এবার আবেদন খরচ বেড়ে গেল। গত শনিবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে টেট পরীক্ষার জন্য চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদনের মূল্য কিছুটা বৃদ্ধি করা হয়েছে।

জানা গিয়েছে, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষায় বসার আবেদন জানাতে সাধারন বা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা জমা করতে হবে। এছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি এ ও ওবিসি বি) প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা। এছাড়া তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের আবেদন করতে দিতে হবে ১০০ টাকা। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও এই মূল্য এক থাকবে। এর আগে সাধারণ শ্রেণীর প্রার্থীদের আবেদন খরচ ছিল ১৫০ টাকা। অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের ১০০ টাকা ও তপশিলি ও উপজাতিদের জন্য ছিল ৫০ টাকা।

আপাতত পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন মূল্য ছাড়া নিয়োগ প্রক্রিয়াতে আর কোনো পরিবর্তন করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, টেট নিয়োগে দুর্নীতির অভিযোগে পথে নেমেছেন অনেক চাকরিপ্রার্থী। চাকরির দাবিতে ২০১৪ সালের প্রার্থীরা পর্ষদ ভবনের সামনে অনশনে বসেছিলেন। যদিওবা গত বৃহস্পতিবার রাতে তাদের সেখান থেকে তুলে দেয় কলকাতা পুলিশ। বর্তমানে পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানিয়ে দিয়েছেন যে টেট পরীক্ষা হবে ১১ ডিসেম্বর এবং ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের পরীক্ষা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026