নিউজ

“সব স্বচ্ছ হবে, টেট হবে ও চাকরিও হবে”, নতুন সভাপতি পদে এসে ঘোষণা গৌতম পালের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে পরীক্ষার্থীদের আন্দোলন এবং অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলে যাওয়া, সবমিলিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্যতে। আর এই আবহেই গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই আজ বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, “এবার থেকে প্রতিবছর টেট হবে। ফল বেরোবে এবং চাকরিও হবে।” এই ঘোষণার সময় গৌতম পালের সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্বর্তী সভাপতি রত্না চক্রবর্তী বাগচী।

আজ প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার পর গৌতমবাবু বলেন, “আজ থেকে সবকিছু স্বচ্ছতার সঙ্গে হবে। আগামী বছর থেকে প্রতিবছর নিয়মমতো এবং সময়মতো টেট পরীক্ষা হবে। আর নির্ধারিত সময়ে রেজাল্ট বার করে চাকরিও হবে।” পুরনো দুর্নীতি প্রসঙ্গে তাঁর ইঙ্গিত উবাচ, “চেষ্টা করব যেন কোনো অভিযোগ না থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতার জন্য গ্রিভেন্স সেল খোলা হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রায় ১১ বছর ধরে তিনি ওই পদে ছিলেন। তবে চলতি বছরে গত ২০ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করেন। আদালতের নির্দেশ অনুযায়ী অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেন রত্না চক্রবর্তী বাগচী। এরপর গতকাল সভাপতি পদে আসেন গৌতম পাল। তবে দুর্নীতি প্রসঙ্গে গৌতম পাল সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি সরাসরি জানিয়েছেন যে আদালতে কোনো বিচারাধীন বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026