রাজ্য

জারি করা হল টেট পরীক্ষার বিজ্ঞপ্তি, ১৬৫০০ পদে করা হবে নিয়োগ

আগামী বছর ৩১ এ জানুয়ারি প্রাথমিক টেট এর দিন চূড়ান্ত করল বাংলার রাজ্য সরকার। এইবার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক টেট এর সময় সূচি জানিয়ে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃতীয় টেটের বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩১ এ জানুয়ারি বেলা ১ টা নাগাদ টেট পরীক্ষা নেওয়া হবে। আড়াই ঘণ্টার সময়সীমায় নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষা হবে মোট ১৫০ নম্বরে। এর সাথে টেট(TET) উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াও শুরু হতে চলেছে জানুয়ারি মাসে। অন্যদিকে এই দফায় মোট ১৬ হাজার ৫০০ টাকার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে সূত্র হতে জানা গিয়েছে। আগের সপ্তাহে রাজ্য মন্ত্রীসভার বৈঠকের পরে এমন কথা নিজে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এইদিন নবান্নে ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইন্টার্ভিউয়ের মাধ্যমে ১৬,৫০০ পদে নিয়োগ করা হবে ১০ থেকে ১৭ ই জানুয়ারি পর্যন্ত চালানো হবে ইন্টার্ভিউ। যতটা আগে আগে সম্ভব তৈরি করা হবে নিয়োগ প্যানেল। এর সাথে ৩১ এ জানুয়ারি অফলাইনে তৃতীয় টেটের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরীক্ষায় বসতে চলেছেন ২.৫ লাখ পরীক্ষার্থী।

প্রসঙ্গত, গত ১১ ই নভেম্বর নিয়োগের কথা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কথায়,”২০ হাজার ছাত্র ছাত্রী টেট পাশ করেছেন। টেট পরীক্ষার পর নেওয়া হয় ইন্টার্ভিউ। এখন ১৬,৫০০ টি শূন্যপদ পূরণ করতে হবে। আর পাশ করেছেন প্রায় ২০ হাজার জন।” এছাড়া তিনি আরও জানিয়েছেন,”আমরা পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে নিজের জেলায় বদলি হতে পারেন হোমগার্ড এবং কনস্টবল। প্রায় ৫০ হাজার আবেদন এসেছিল। আমরা অনুমোদন করেছি ৩৫ হাজার জনকে।”

Anirban Kundu

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026