যে কারনে বাপি লাহিড়ীকে শেষ বিদায় জানাতে চাননি মিঠুন চক্রবর্তী

দিন কয়েক আগেই চিরবিদায় নিয়েছেন জনপ্রিয় বলিউড গায়ক বাপি লাহিড়ী। তার শেষ যাত্রায় পা মিলিয়েছিলেন বন্ধু অনুরাগী থেকে শুরু করে তা শুভানুধ্যায়ীরা। শিল্পীর দেহ নিয়ে ভিলে পার্লের পবনহংস শ্মশান এর উদ্দেশ্যে শববাহী গাড়ি রওনা দিলে অনেকেই তার শেষ যাত্রায় অংশগ্রহণ করেন। ফুলমালা এবং বাপি লাহিড়ীর ছবি দিয়ে সাজানো একটি ট্রাক মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা হয়। চারপাশে উপচে পড়ছিল ফ্যানেদের ভিড়। এই অবস্থায় কড়া পুলিশি নিরাপত্তায় পবনহংস শ্মশানে বাপি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়।

কিন্তু এমন দিনেও মিঠুন চক্রবর্তীকে আমরা বাপি লাহিড়ীর পাশে দেখলাম না। একটা সময় এমন ছিল যখন বাপি লাহিড়ী এবং মিঠুন চক্রবর্তীর সম্পর্ক ছিল বলিউডের অন্যতম আলোচ্য বিষয়। একজন ছিলেন ডিস্কো কিং এবং অপরজন পরিচিত হতেন ডিসকো ডানসার হিসেবে। একটা সময় বাপি লাহিড়ী এবং মিঠুন চক্রবর্তী যেন ছিলেন হরিহর আত্মা। কিন্তু আশির দশকের ব্লকবাস্টার অনেক ছবি উপহার দিলেও, শেষ যাত্রায় বাপি লাহিড়ীর সঙ্গী কেন হতে চাইলেন না মিঠুন চক্রবর্তী? এর পিছনে কি সত্যি কোনো কারণ লুকিয়ে রয়েছে? নাকি রয়েছে কোন ব্যক্তিগত ক্ষোভ অভিমান?

এই নিয়ে সমালোচনা শুরুর আগেই যদিও এই কারণে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন জানিয়েছেন, তার প্রিয় বাপিদার নিথর দেহ দেখার মত অবস্থায় তিনি ছিলেন না। বাপি লাহিড়ীকে হাসি মুখ ছাড়া আর কোন রূপে তিনি কল্পনা করতে পারছিলেন না। তাই শেষকৃত্যের দিন তিনি হাজির হতে চাননি। সংবাদ সংস্থাকে জানানো একটি বিবৃতিতে মিঠুন চক্রবর্তী বলেন, ‘বাপিদা আমার দীর্ঘদিনের সহযোগী। যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি ব্যাঙ্গালুরুতে ছিলাম। এ খবরে আমি অনেক শোকাহত হয়েছিলাম। আমি তাকে ওভাবে দেখতে চাইনি। আমি বাপিদাকে যে ভাবে চিনি সেভাবেই তাকে মনে রাখতে চাই। বাপিদা চিরকাল আমার সঙ্গে থাকবেন। এটা আমার চিন্তা।’

মিঠুন চক্রবর্তী আরো যোগ করলেন, ‘মহামারীর সময় যখন আমার বাবা মারা যান আমি আসতে পারিনি। আমি তাকে এভাবে দেখতে চাইনি। আমরা কেমন ছিলাম, সেটা ভেবে আমি তাকে স্মরণ করতে চেয়েছিলাম। আমি বাপিদাকে এভাবেই স্মরণ করতে চাই। কিভাবে আমরা দিনগুলো কাটাতাম সেইটাই আমি মনে রাখতে চাই। একসঙ্গে গান বানাই, গান শুনি, এগুলোই আমি স্মৃতিতে রাখতে চাই। আমি শুধুমাত্র তার সঙ্গে কাটানো ভালো দিনগুলো মনে রাখতে চাই। এই কারণেই আমি বাপি লাহিড়ীর শেষকৃত্যে উপস্থিত হতে পারিনি। এর কোন অন্য রকম ব্যাখ্যা করবেন না।’

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026