নিউজ

আপনার ওয়ালেটে যে আধার কার্ড রয়েছে, সেটি জাল নয় তো? কিভাবে জানবেন আধার কার্ড আসল নাকি জাল

ভারতের জনগণের জন্য আধার কার্ড জারি করা সংস্থা ইউআইডিএআই সম্প্রতি এই আধার কার্ড সম্পর্কিত একটি বড় তথ্য সম্পর্কে সকলকে আপডেট করেছে। যে সমস্ত সংস্থাগুলি কোন ব্যক্তির পরিচয় পত্র হিসেবে আধার কার্ড গ্রহণ করে থাকেন মূলত তাদের জন্যই এই নির্দেশিকা জারি করেছে ইউআইডিএআই। তাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে, সরকারি এই সংস্থাটি জানিয়েছে, যে সমস্ত সংস্থা আধার কার্ডকে প্রয়োজনীয় পরিচয়পত্র হিসেবে ব্যবহার করে, তাদেরকে এবার থেকে আধার কার্ড গ্রহণ করার পর সেটিকে যাচাই করে নিতে হবে সঠিকভাবে। নতুবা আধার কার্ড গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে সেই সংস্থাকে। কারণ আধার কার্ড গ্রহণ করার সময়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেনো সেই আধার কার্ড জাল না হয়। যাতে অসামাজিক কারণে এই আধার কার্ড কেউ ব্যবহার করতে না পারেন, তার জন্যই এই নতুন ব্যবস্থা শুরু করেছে ইউআইডিএআই।

ইউআইডিএআই নতুন নিয়ম জারি করে জানিয়েছে, যেকোনো ১২ সংখ্যার নম্বর কিন্তু সব ক্ষেত্রে আধার নম্বর নয়। আধার নম্বর যদি কেউ বদল করার চেষ্টা করেন অথবা আধার কার্ডের তথ্য পরিবর্তন করার চেষ্টা করেন, সেটা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ এবং আধার দন্ডবিধির ৩৫ নম্বর ধারা অনুযায়ী তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। ইউআইডিএআই রাজ্য সরকারগুলিকে আধার কার্ড ব্যবহারের আগে আধার যাচাই এর প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করেছে এবং রাজ্যগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করার আহ্বান জানিয়েছে যাতে যখনই আধারকে পরিচয় প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়, তখন সেই ব্যক্তির পরিচয় যাচাই করা হয়।

আধার কার্ডের QR কোন স্ক্যানার ব্যবহার করে mAadhaar অ্যাপ বা আধারের সমস্ত ফর্মে উপলব্ধ কিউআর কোড ব্যবহার করে যেকোনো আধার কার্ড যাচাই করা যেতে পারে। কিউআর কোড স্ক্যানার অ্যান্ড্রয়েড এবং iOS ভিত্তিক যে কোন মোবাইলে উপলব্ধ। পাশাপাশি উইন্ডোজ ভিত্তিক যে কোন কম্পিউটারে এই ধরনের কিউআর কোড স্ক্যানার উপলব্ধ। আধার ব্যবহারকারীরা তাদের আধার কার্ড অথবা ইলেকট্রনিক আধার কার্ড উপস্থাপন করে তাদের পরিচয় প্রতিষ্ঠা করতে পারেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

Brooks Nader Embraces Summer 2026 in Bold Agua Bendita Bikini Look

Key Points Model Brooks Nader showcased a vibrant Agua Bendita bikini in a beachside Instagram…

March 6, 2026

Sofía Vergara Stuns in Sheer Statement Look During Paris Appearance

Key Points Sofía Vergara turned heads in Paris with a daring completely sheer black turtleneck.…

March 6, 2026

Camila Cabello Marks 29th Birthday With Relaxed Halter Top Look on Instagram

Key Points Camila Cabello celebrated her 29th birthday with a personal Instagram photo carousel. She…

March 6, 2026

Charli D’Amelio Turns Heads in Bold Backless Dress at Milan Fashion Week

Key Points Charli D’Amelio showcased a striking black backless slip dress during Milan Fashion Week.…

March 6, 2026

Donald Trump’s Iran Remarks Overshadow Lionel Messi’s White House Visit

Key Points A March 5 White House ceremony honoring Lionel Messi and Inter Miami’s 2025…

March 6, 2026

Leonardo DiCaprio and Jennifer Lawrence Transform for Martin Scorsese’s What Happens at Night

Key Points First set photos from Martin Scorsese’s new film What Happens at Night reveal…

March 6, 2026