নিউজ

হায়দ্রাবাদ ধর্ষণকাণ্ড : চিৎকার থামাতে তরুণী চিকিৎসকের মুখে মদ ঢেলে দিয়েছিল অভিযুক্তরা, জেরায় চাঞ্চল্যকর তথ্য

হায়দ্রাবাদ : হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডে ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলো পুলিশ। ধৃতদের জেরা করে জানা গেছে যে, ধর্ষণের সময় ওই তরুণী চিকিৎসকের চিৎকার থামাতে তার মুখে হুইস্কি ঢেলে দিয়েছিল অভিযুক্তরা। পুলিশকে ধৃত চারজন জানিয়েছে, নারকীয় অত্যাচারের সময় ওই তরুণী চিকিৎসক যখন চিৎকার করছিলেন তখন চিৎকার বন্ধ করতে তার মুখে হুইস্কি ঢেলে দেয় তারা।

গত বৃহস্পতিবার হায়দ্রাবাদ থেকে কিছুটা দূরে একটি কালভার্টের নীচে উদ্ধার হয় এক তরুণীর অর্ধপোড়া মৃতদেহ। সামনে আসে ধর্ষণ করে খুন করার ঘটনা। এরপরেই তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে চারজন ট্রাক কর্মীকে। ধৃত চারজন জানায় কিভাবে ওই তরুণী চিকিৎসককে তারা পরিকল্পনা মাফিক ধর্ষণ করে খুন করেছে। ধৃতদের আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে।

ধৃত চার ট্রাক কর্মী জুল্লু নবীন, মহম্মদ আরিফ, জল্লু শিবা এবং চিন্তাকুনটা চেন্নাকেশাভুলুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ধর্ষণের পর ওই তরুণী চিকিৎসক চিৎকার করছিলেন। সেইসময় তার চিৎকার থামানোর জন্যে তার মুখে হুইস্কি ঢেলে দেয় জুল্লু নবীন। তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে চারজন।

এরপর মৃতদেহ একটি লড়িতে চাপিয়ে একটি কালভার্টের নীচে নিয়ে গিয়ে তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। চার অভিযুক্তকে জেরা করে শনিবারই আদালতে রিপোর্ট জমা দিয়েছে পুলিশ। কীভাবে এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল ওই ট্রাক কর্মীরা সেইসব তথ্য জমা দিয়েছেন তদন্তকারী অফিসাররা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026