বিনোদন

Srabanti Chatterjee Quits BJP: বিজেপির সঙ্গে সব সম্পর্ক ভাঙলেন অভিনেত্রী শ্রাবন্তী

বৃহস্পতিবার পদ্মশিবির থেকে সম্পর্ক ছিন্ন করলেন অভিনেত্রী শ্রাবন্তী। আজ সকালে ট্যুইটারে ট্যুইট করে শ্রাবন্তী লেখেন, ‘বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। এই দলের হয়ে আমি গত রাজ্য নির্বাচনে লড়াই করেছি। কারণ হল বাংলার স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের উদ্যোগ এবং আন্তরিকতার অভাব…’।

চলতি বছর বিধানসভা নির্বাচনের আগে আচমকাই এক বিলাসবহুল রিসর্টে কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন শ্রাবন্তী। যোগ দিতেই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিপরীতে ভোটের লড়াই করেন। এরপর ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন অভিনেত্রী। এরপর থেকে রাজনীতির ময়দানে বিজেপির কোনো বৈঠকে সেভাবে আর দেখা যায়নি শ্রাবন্তীকে।

উল্লেখ্য,বিজেপিতে থাকাকালীনই তথাগত রায়ের আক্রমণের শিকার হয়েছিলেন অভিনেত্রী।। শ্রাবন্তী সহ বিজেপিতে যোগ দেওয়া অন্য তারকাদের ‘নগরের নটি’ কটাক্ষ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ‘নগরের নটিরা টাকা নিয়ে কেলি করেছে।’ বেহালা পশ্চিমের পরাজিত বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্টকে নিয়েও প্রশ্ন তুলেছিলেন তথাগত রায়।

আর এরপরই শ্রাবন্তীর শিবির বদলের জল্পনা বাড়ছিল। এরই মাঝে গত অগস্টে অভিনেত্রীর জন্মদিন ছিল। তাঁর জন্মদিনের দুদিন পর শ্রাবন্তীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছা পত্র ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি…এটা আমার জন্মদিনের সেরা উপহার…ধন্যবাদ দিদি। এরপর থেকেই জল্পনা শুরু হয় তবে কি এবার তৃণমূলে যোগ দিচ্ছেন অভিনেত্রী? একসময়ে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আর সেই জল্পনার মাঝেই এবার বিজেপি ছাড়ার ঘোষণা করলেন শ্রাবন্তী। উল্লেখ্য,কিছুদিন আগেইক শ্রাবন্তীর ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন।

 

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026