মনে আছে ‘রাম তেরি গঙ্গা মেইলি’ ছবির নায়িকা মন্দাকিনীকে? এখন পুরো চেহারা পাল্টে গেছে, দেখুন

আশির দশকের সবথেকে জনপ্রিয় কিছু সিনেমার মধ্যে একটি ছিল রাম তেরি গঙ্গা মেইলি। এই সিনেমায় দারুন অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন মন্দাকিনী। রাজ কাপুরের এই সিনেমাটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং এই সিনেমায় মন্দাকিনী নিজের বোল্ড অভিনয়ের মাধ্যমে সকলের মনে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন। সাদা রংয়ের শাড়ি পড়ে ঝরনা নিচে দাড়িয়ে পোজ দিয়ে মন্দাকিনী রাতারাতি হয়ে উঠেছিলেন একজন সেন্সেশন।

রাম তেরি গঙ্গা মেইলি সিনেমায় অভিনয় করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়ে যাবার পরে তিনি রাতারাতি হয়ে যান একজন স্টার। তার জনপ্রিয়তা ভীষণ বেড়ে যায় এবং তারপর তিনি একের পর এক সিনেমায় অফার পেতে থাকেন। উনার ক্যারিয়ারের একেবারে শুরুর দিক থেকে তিনি দারুণভাবে জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং তার একের পর এক ছবি হিট হতে শুরু করে। একটা সময় পর্যন্ত বলিউডের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে সফলতম অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছিলেন মন্দাকিনী। তবে, তিনি যতটা দ্রুতগতিতে নিজের ক্যারিয়ারে উন্নতি করেছিলেন, ঠিক ততটা দ্রুত গতিতেই তার ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে চলে আসে। তারপর তিনি হঠাৎ করেই ফিল্ম জগত থেকে একেবারে হারিয়ে যান। তিনি হঠাৎ করে কেন সিনেমা জগৎ থেকে হারিয়ে গেলেন সেই বিষয়ে সঠিকভাবে কোন কথা বলা যায় না। তবে শোনা যায় তিনি নাকি দাউদ এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন এবং এই কারণেই তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। এই মুহূর্তে মন্দাকিনীর বয়স ৫৮ বছর। এখন কেমন দেখতে হয়েছেন মন্দাকিনী, চলুন জেনে নেওয়া যাক।

বয়সের সাথে সাথে তার চেহারার সেই ঔজ্জ্বল্য এবং গ্ল্যাম অনেকটাই কমে গিয়েছে। তার চেহারায় এসেছে বয়সের ছাপ। তার ওজন অনেকটাই বেড়ে গেছে। শোনা যায় তিনি এখন আর ছবিতে কাজ করতে চাইছেন না। তার দুই সন্তান রয়েছে। এই মুহূর্তে তাঁর পুত্র সন্তান সিনেমা ডেবিউ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে সিনেমায় অভিনেত্রী হিসেবে নয় তিনি পরিচালক অথবা ব্যাক ক্যামেরার কোন কাজে নাম লেখাতে চাইছেন নিজের। ইতিমধ্যেই ছোটি সর্দারনী সহ একাধিক সিরিয়াল তাকে অফার করা হয়েছে। যদিও তিনি এই ধরনের সিরিয়ালে এখন আর তেমনভাবে কাজ করতে চাইছেন না।

মাত্র ১৬ বছর বয়সে তিনি নিজের ক্যারিয়ার শুরু করেন। রাম তেরি গঙ্গা মেইলি ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি নিজের পুরো সিনেমা ক্যারিয়ারে ৪০ এর কিছু বেশি সংখ্যক সিনেমায় কাজ করেছেন। তবে তার প্রথম ছবির মত জনপ্রিয়তা তিনি আর কোন ছবিতে পাননি। শেষবারের মতো ১৯৯৬ সালে জোরদার ছবিতে তিনি অভিনয় করেছিলেন। তারপর হঠাৎ করেই ফিল্ম জগত থেকে তিনি সরে যান। যখন তার কাছে সিনেমার অফার আসা বন্ধ হয়ে যায়, তখন তিনি সিনেমা জগৎ থেকে দূরে গিয়ে নিজের একটা আলাদা জগত তৈরি করার দিকে মন দেন। এই মুহূর্তে তিনি নিজের স্বামীর সাথে একটি টিবেটান হারবাল সেন্টার চালান।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026