বিনোদন

Neel-Trina: তৃণার সাথে থাকতে হলে কি কি কাজ করতে হবে নীলকে সাফ জানালেন অভিনেত্রী! রইলো ভিডিও

গত বছর শহরে করোনা মানুষের শরীরে এলেও মানুষের মনে গ্রাস করতে পারেনি এই ভাইরাস। তাই জন্য এই আবহে ফেব্রুয়ারি মাসে ভালোবাসার রঙে সেজে উঠেছিল টলিপাড়া। ২০২১ এর প্রেমের মাসে টলিপাড়া জুড়ে বিয়ের ফুল ফুটেছিল। গত ফেব্রুয়ারিতেই কলেজ প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন টেলিপাড়ার এই লাভ বার্ডস। টলিপাড়ার জনপ্রিয় কাপল ত্রিনীল ওরফে নীল ভট্টাচার্য আর তৃণা সাহা ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে বেশ জাঁকজমক করে সাত পাকে বাঁধা পড়েন।

বিয়ের পর টলিউডের এই পাওয়ার কাপল একদিকে নিজেদের কাজ করছেন একইভাবে মন দিয়ে সংসারও করছেন। আবার কখনো যশ ঝড়ে দুঃস্থ মানুষদের সাহায্য করছেন তো কখনো রক্তদান ও করছেন। তবে হাজার কাজের মধ্যে একে অপরকে সময় দিতে ভোলেননি । ঘরে বাইরে এই নবদম্পতি একে অপরের পরিপূরক। সব কিছুর মধ্যে এই দুজনের মধুচন্দ্রিমা তেমন জমে ওঠেনি। তবে, এপ্রিল মাসে বন্ধুবান্ধবের সঙ্গে দল বেঁধে পাহাড় ভ্রমণে বেড়িয়েছিলেন। ফের দুজনে আগস্ট মাসে গোয়া ট্রিপেও যান৷

এই নবদম্পতির বিয়ে আটমাসে পা দিয়েছে। নতুন বিয়ের গন্ধ এখনো এদের গায়ে লেগে আছে। প্রায়শই নীল-তৃণা সামাজিক মাধ্যমে নিজেদের নানান ছবি দিয়ে থাকেন। আর নিজেদের সম্পর্ক কতটা অটুট তা আর বলার অপেক্ষা রাখে না। প্রতিনিয়ত ভালবাসা মাখানো ছবি পোস্ট করে থাকেন আর নেটবাসীও তা দেখার জন্য অধীর অপেক্ষা করেন। এই জুটির রোমান্টিকতা অনেকের কাছে উদাহরণ। দুজনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুললে দেখা যায় ইন্সটাগ্রাম রিলের ছড়াছড়ি। সম্প্রতি দুজনের আরও একটি ইন্সটাগ্রাম রিল ভাইরাল হয়েছে।

শেয়ার করা রিল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, তৃণা নীলকে বলছেন, নীল যদি তাঁকে জিজ্ঞাসা করেন, তৃণার কি হয়েছে এবং তৃণা যদি উত্তর দেন, তাঁর কিছু হয়নি, তাহলে বুঝে নিতে হবে, তাঁর কিছু হয়েছে। যদি নীল তৃণাকে খাবার অফার করার পর তৃণা লাজুক হেসে বলেন, না তিনি খাবেন না, তাহলে নীলকে বুঝতে হবে, তৃণা খাবারটি খেতে চান। কিন্তু তার জন্য নীলকে অন্তত একশো বার অনুরোধ করতে হবে। তৃণার এই কথা শুনে নীল পালিয়ে গেলে তৃণা বলেন, প্রেম করা এত সহজ নয়। না এসব আসলে নয়। রিল ভিডিয়োতে এসব কথা বললেন তাও পুরোটা মজা করে। অনেকেই এই ভিডিও দেখে মজা নিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026