আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যেই টালা ব্রিজ ভাঙার জেরে যে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে তা যাতে ছাত্রছাত্রীদের উপরও পরীক্ষার দিনগুলোতে প্রভাব না পড়ে তার দিকে নজর দিল প্রশাসন। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কলকাতা পুলিশের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, পরীক্ষা কেন্দ্রগুলি এমন ভাবে বিন্যাস করা হোক যাতে ছাত্রছাত্রীদের ঘুরপথে না যেতে হয়। সেজন্য মাধ্যমিক পরীক্ষার সময়ে টালা ব্রিজে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ।
মাধ্যমিক পরীক্ষার পরই শুরু হবে উচ্চমাধ্যমিক। তাই বিটিরোড সংলগ্ন এলাকাগুলির কোন কোন পয়েন্টে স্কুল রয়েছে যেখানে পরীক্ষার সিট পড়েছে সেই তথ্য সংগ্রহ করে ট্রাফিক সিস্টেম সাজানো হচ্ছে। ৩১ জানুয়ারি রাত থেকেই বন্ধ করে দেওয়া হ’লয়েছে টালা ব্রিজ। যানবাহন তো বটেই, পথচারীদেরও সেতু ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আরও পড়ুন : চিনে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮০৩
এইসব কিছুর জন্য চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের। ঘুরপাথে যানবাহন নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আগামীকাল বিস্তারিত জানানো হবে পুলিশের পক্ষ থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…