কয়েকদিন আগেই কারাণ জোহারের জন্মদিনের পার্টিতে নিজের প্রেমিকা সাবা আজাদের সাথে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেতা নিজে। রোশান পরিবারেও তার নিত্য যাতায়াত। অভিনেতার প্রাক্তন স্ত্রী সুজান খানের সাথেও তার ভালোই সম্পর্ক। ইদানিং রোশান পরিবারে চলছিল খুশির আমেজ। তবে হঠাৎ করেই শোকের ছায়া ঘনিয়ে এসেছে। বৃহস্পতিবার মধ্যরাতে খুব কাছের মানুষকে হারালেন হৃত্বিক রোশান।
বৃহস্পতিবার রাত ৩’টে নাগাদ অভিনেতার দিদা পদ্মা রানি ওমপ্রকাশ শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে গিয়েছেন। জানা গেছে, গত দু’বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গত দু’বছর রোশান পরিবারের সাথেই থাকতেন অভিনেতা দিদা। অভিনেতার ছোটবেলার অনেকটা সময় কেটেছে তার সাথে। দিদার পাশাপাশি ছোটবেলার অনেক স্মৃতি হারালেন অভিনেতা নিজেও। আপাতত, শোকের ছায়া নেমে এসেছে গোটা রোশান পরিবারের উপর।
এর আগে ২০১৯ সালে জে ওমপ্রকাশ প্রয়াত হয়েছেন। তিনি বলিউডের নামজাদা পরিচালক ছিলেন। সম্পর্কে অভিনেতার দাদু ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তার মৃত্যুর পর থেকেই অভিনেতার দিদা রোশান পরিবারের সাথেই থাকতেন। তবে হঠাৎ করেই তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না রোশান পরিবার। ইতিমধ্যেই, অভিনেতার ভক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শোকপ্রকাশ করে সহানুভূতি জানিয়েছেন অভিনেতাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…