নিউজ

শেষ রক্ষা হলো না, ২৭০ বছরের বটগাছকে উপড়ে ফেলল আমফান

শ্রেয়া চ্যাটার্জি – আমফানের ধাক্কায় শিকড় বাকড় উপড়ে মুখ থুবড়ে পড়েছে বোটানিক্যাল গার্ডেনের বটগাছ। ২৭০ বছরের বটগাছকে টলিয়ে দিল আমফান। বোটানিক্যাল গার্ডেনের উত্তর – পশ্চিম প্রান্তে এই বিশাল বটগাছের অবস্থান। গাছটি ৪.৬৭ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে। ১৮৬৪ সালে এবং ১৮৬৭ সালে সাইক্লোনে এই গাছের দুটি ঝুরি নষ্ট হয়ে গিয়েছিল। বিজ্ঞানী বসন্তকুমার সিং জানান, বৃহৎ বটগাছ হিসাবে এর যে সুনাম ছিল সেই নামটি হয়তো সে হারাতে বসল। ফনি, বুলবুল যা করতে পারেনি, আমফান করে দেখিয়ে দিল।

শুধুমাত্র এই বটগাছটি ছাড়া ২৭৩ একর জায়গা জুড়ে বোটানিকাল গার্ডেন এর অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৫,০০০ গাছের মধ্যে ১০০০ গাছ প্রায় নষ্ট হয়েছে। বাগানের ডিরেক্টর কনক দাস বলেছেন, “সাইক্লোন ‘আমফান’ একেবারে পুরো বাগানকে বিধ্বস্ত করে দিয়েছে। বিশাল সংখ্যক গাছ শিকড় উপড়ে মাটিতে পড়ে গেছে।”

এই বটবৃক্ষ টি দেখার জন্য ওই বোটানিক্যাল গার্ডেনে অনেকে বেড়াতে যান। এই বৃক্ষটি এতটাই বড় এবং এতই ঝুরি নিজে থেকে নামিয়েছে যে আসল কাণ্ডটি খুঁজেই পাওয়া যায় না। সবকটাকে আসল কান্ডের মত মনে হয়। শুধু তাই নয়, এই বোটানিক্যাল গার্ডেনে রয়েছে নানান রকমের দেশ-বিদেশের দামি বৃক্ষ। আমফানের জন্য তা অনেকটাই ক্ষতিগ্রস্ত।

আসলে প্রকৃতির তান্ডবলীলার কাছে মানুষ বড় অসহায়। কলকাতা জুড়ে প্রচুর পরিমাণে গাছপালা উপড়ে মাটিতে মুখ থুবড়ে পড়েছে। করোনা ভাইরাস এর জন্য লকডাউন হওয়ার ফলে গোটা পৃথিবী যখন একটু দূষণের হাত থেকে রক্ষা পেয়েছিল, কলকাতা যখন দূষণের মাত্রা একটু কমে ছিল সেই মুহূর্তে এতগুলি গাছের ধ্বংস। যা সত্যি বড্ড কষ্টদায়ক, বেদনাদায়ক এবং চিন্তারও বিষয়।

Anirban Kundu

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026