খেলা

অর্জুন পুরস্কারের জন্য বুমরার নাম মনোনীত করতে চলেছে বিসিসিআই

২০২০ সালের অর্জুন পুরস্কারের জন্য জাতীয় দলের ফাস্ট বোলার জসপ্রীত বুমরার নাম মনোনীত করার চিন্তাভাবনা করছে বিসিসিআই। বিসিসিআই সূত্রে খবর চলতি মাসের শেষের দিকেই মনোনয়নের তালিকা চূড়ান্ত হয়ে যাবে। সেখানে কোন কোন মহিলা এবং পুরুষ ক্রিকেটারের নাম থাকবে তা স্পষ্ট হয়ে যাবে। পুরুষ ক্রিকেটারদের মধ্যে বুমরা এবং শিখর ধাওয়ানের নাম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রসঙ্গত, ২০১৯ এও অর্জুন পুরস্কারের জন্য বুমরার নাম পাঠানো হয়েছিল। কিন্তু অর্জুন দেওয়ার নিয়ম জাতীয় দলে কমপক্ষে তিন বছর খেলতে হবে। বুমরা তখন সবে মাত্র দুই বছর খেলা হয়েছিল। তাই সিনিয়র হিসেবে রবীন্দ্র জাদেজা পায় অর্জুন।

কিন্তু এই বছর যদি বুমরার নাম মনোনয়ন করা হয় অর্জুনেরজনয় তাহলে তার পাওয়া একপ্রকার নিশ্চিত বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। বুমরার সাথে এই বছর অর্জুনের জন্য শিখর ধাওয়ানকে মনোনীত করা হতে পারে। এর আগে ২০১৮ সালেও ধাওয়ান কে মনোনীত করা হয়, কিন্তু ২০১৮ তে ধাওয়ান অর্জুন পাননি। এখন বোর্ডের তরফে এই দুজনের নামই পাঠানো হয় নাকি তৃতীয় কোনো ক্রিকেটারের নাম উঠে আসে তা জানা যাবে শীঘ্রই।

গত চারবছর তার পারফরম্যান্সে ভর করে একের পর এক ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। একমাত্র এশিয়ান পেসার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে তার। আইসিসির ওডিআই বোলারের তালিকায় এক নম্বরও ছিলেন দীর্ঘদিন। তবে মাঝে চোট পাওয়ার পর আর আগের মতো ফর্মে নেই বুমরা। ২৬ বছর বয়সী বুমরা এখনো পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১৪টি টেস্ট খেলে সংগ্রহ করেছেন ৬৮টি উইকেট, ৬৪টি ওডিআই এ ১০৪ টি এবং ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে সংগ্রহ করেছেন ৫৯টি উইকেট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026