প্রকাশিত হল বছরের সবথেকে সেরা ডিসকাউন্ট অফার অ্যামাজন পে গ্রেট ইন্ডিয়ান সেলের তারিখ, দেখে নিন ডিসকাউন্ট এবং বেস্ট ডিলের তালিকা

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে এবারে আসতে চলেছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৩। ৮ অক্টোবর থেকে এই সেল শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। প্রাইম ব্যবহারকারীর আসন্ন সেল এর প্রথম দিকে অ্যাক্সেস পেয়ে যাবেন। ২৬ অক্টোবর থেকে কিকস্টার্টার ডিলের মাধ্যমে ২৫ হাজারটিরও বেশি প্রোডাক্টের উপরে বিশাল ডিসকাউন্ট অফার করবে amazon। জানা যাচ্ছে এর আগে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল ১০ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু ফ্লিপকার্ট ৮ অক্টোবর থেকে সেল শুরু করেছে, তাই এবার অ্যামাজন ৮ অক্টোবর থেকেই সেল শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে।

এই প্ল্যাটফর্মের নিজস্ব মাইক্রোসাইট দাবি করেছে, অনলাইনে এই প্ল্যাটফর্মে আপনি এবারে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন সমস্ত প্রোডাক্টের উপরে। ৬৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে হোম এপ্লায়েন্স এবং নিয়মিত প্রয়োজনীয় জিনিসের উপর। অন্যদিকে কসমেটিক পন্যের উপরে থাকবে ৫০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। সমস্ত স্মার্ট ফোন ল্যাপটপ টিভি এবং যন্ত্রপাতিতে নো কস্ট ইএমআই এর বিকল্প আপনি পেতে চলেছেন। আপনাদের জানিয়ে রাখি এই ই-কমার্স প্ল্যাটফর্ম এই ডিসকাউন্ট অফারে মাত্র ৮,৯৯৯ টাকা মূল্যে আপনাকে ৫জি স্মার্টফোন দিতে চলেছে। এছাড়াও, ইকো স্মার্ট স্পিকার, কিন্ডাল ই-রিডার এবং অ্যালেক্সা স্মার্টফোন কম্বোর উপরে থাকছে ৫৫% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া ফায়ার টিভি ডিভাইসের উপরে থাকছে বিশাল বড় ডিসকাউন্ট।

যে সমস্ত গ্রাহকরা প্ল্যাটফর্মে সবথেকে বড় ছাড় পেতে চাইছেন তারা নির্বাচিত ব্যাংক ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে এই ছাড় পেতে সক্ষম হবেন বলে জানা যাচ্ছে। এসবিআই ব্যাংকের কার্ডে ১০% পর্যন্ত ডিসকাউন্ট আপনি পাবেন। অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাংকের কার্ডে আপনি ৫% পর্যন্ত ডিসকাউন্ট অফার এবং ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়াও যে সমস্ত গ্রাহকরা নতুন কার্ডের জন্য আবেদন করবেন, তাদের জন্য ২৫০০ টাকা মূল্যের ওয়েলকাম অফার দেওয়া হবে। পাশাপাশি আমাজন পে গিফট কার্ডের কেনাকাটায় ১০ শতাংশ ক্যাশব্যাক আপনি পাবেন। অতিরিক্তভাবে ট্রেনের টিকিট হোটেল এবং ফ্লাইটের বুকিং এর ওপরে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন আপনি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026