ভাইরাল & ভিডিও

Viral: বিয়ের আসরেই মন খুলে নাচলেন বর-কনে, দেখেই বাহবায় ভরালেন নেটজনতা

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। কারণে অকারণে যদি সোশ্যাল মিডিয়ার কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাহলে, ঐ ঝলক একাংশের মাঝে ভাইরাল হতে বাধ্য। কনটেন্ট মন্দ হোক কিংবা ভালো তা যদি নেটনাগরিকদের ধরে রাখার ক্ষমতা রাখে তাহলে, সেই ঝলক ভাইরাল হবেই। বর্তমান যুগে ৮ থেকে ৮০ সকলেই ভাইরাল হতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নজর কাড়তে চান সাধারনের।

বিয়ে যেকোনো মানুষের জীবনে একটা বড় অধ্যায়। বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে অনেকেরই। আর এই বিয়েকে ঘিরেই ঘটে অনেক মজার মজার ঘটনা। ঘনিষ্ঠমহলের উপস্থিতিতে আনন্দ, মজায়, আড্ডায় কেটে যায় সময়। নতুন শুরুর আনন্দে থাকেন বর-কনেও। এই মুহূর্তে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই একটি খুশির মুহূর্তের ঝলক মিলেছে। যেখানে নববর-বধূ নিজেদের নতুন জীবন শুরুর আনন্দে বিয়ের আসরেই হিন্দি গানে জমিয়ে নেচেছেন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি অঞ্জলি গুপ্তা নামের এক নেটিজেনের ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। তার শেয়ার করে নেওয়া ভিডিওতে নববর-বধূকে কুমার শানু ও অলকা ইয়াগ্নিকের ‘খুলা হে মেরা পিঞ্জরা’র তালে ফাটিয়ে নাচতে দেখা গিয়েছে। রীতিমতো গানটি উপভোগ করেই নাচ্ছিলেন তারা। উপস্থিত ক্যামেরাম্যানরাও সেই দৃশ্য লেন্সবন্দি করতে ক্যামেরা হাতে দাঁড়িয়ে ছিলেন সেখানে। টাকার বৃষ্টি করিয়েছেন পরিবারের সদস্যরাও। এইসব ঝলকই মিলবে ভাইরাল হওয়া ভিডিওতে। আপাতত নেটজনতার একাংশের বেজায় পছন্দ হয়েছে ভিডিওটি, সেকথা অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026