পুজোর পর রোজভ্যালি মামলায় আবারও তৎপর সিবিআই। রোজভ্যালিকাণ্ডে ফের নবান্নের দরজায় পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার দুপুরে নবান্নে গিয়ে মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দেন সিবিআই আধিকারিকরা। পাশাপাশি অর্থ দফতরের এক ওএসডিকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
পুলিশের কাছে রোজভ্যালি মামলার নথি ও ফাইল বার বার চেয়েও মেলেনি, দাবি সিবিআইয়ের। বারবার রাজ্য পুলিশকে এই মামলায় নথি ও ফাইল চেয়ে পাঠানো সত্বেও কোনও উত্তর না মেলায় মুখ্যসচিবকে চিঠি লেখে সিবিআই। তাই রোজভ্যালি মামলার বিভিন্ন নথি ও ফাইল পাঠানোর আর্জি জানিয়ে মুখ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে সিবিআই-এর তরফ থেকে। অপরদিকে, ১৮ অক্টোবর অর্থ দফতরের এক ওএসডিকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই।
উল্লেখ্য, এর আগেও নবান্নে পৌঁছে গিয়েছিল সিবিআই৷ এক মাস আগে সারদাকাণ্ডের তদন্তে রাজীব কুমারের সন্ধানে নবান্নে গিয়েছিলেন দু’জন সিবিআই আধিকারিক। সারদাকাণ্ডের পাশাপাশি রোজভ্যালি মামলাতেও নাম জড়িয়েছে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…