১৪’ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালিত দক্ষিণী অভিনেতা যশ অভিনীত ‘কেজিএফ চ্যাপটার ২’। এই দীর্ঘ প্রতীক্ষিত ছবি মুক্তি পেতেই রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছে দর্শকরা। অনেকদিন আগে থেকেই এই ছবি নিয়ে মাতামাতি শুরু হয়ে গিয়েছিল ভক্তদের মাঝে। অনলাইন টিকিট বুকিং থেকেই এই ছবি মুক্তির আগেই ২০ কোটি টাকা আয় করে ফেলেছিল। এই মুহূর্তে বক্সঅফিস কাঁপাচ্ছে ‘কেজিএফ চ্যাপটার ২’। এই ছবির মোট আয় খুব শীঘ্রই ১০০০ কোটি ছুঁতে চলেছে।
দর্শকদের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট হচ্ছে এই ছবি রীতিমতো তাদের মনে জেঁকে বসে রয়েছে। হিন্দি ভাষাতেই এই ছবি সবথেকে বেশি আয় করেছে। জানা গেছে, এখনো পর্যন্ত বিশ্বের বাজারে এই ছবি ৭০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে বক্সঅফিসে। নিঃসন্দেহে খুব শীঘ্রই এই ছবি ১০০০ কোটি ছুঁতে চলেছে, সেই নিয়ে কোন সন্দেহের অবকাশই নেই। ছবির সাফল্যের আনন্দে এখন উদযাপনে মেতেছেন অভিনেতা থেকে পরিচালক, প্রডিউসার সকলেই।
সম্প্রতি ‘হম্বেল ফিল্মস্’এর তরফ থেকে দুটি ছবি শেয়ার করা হয়েছে টুইটারের মাধ্যমে। যেখানে ‘কেজিএফ চ্যাপটার ২’এর সাফল্য উদযাপন করতে দেখা গিয়েছে কন্নড় অভিনেতা যশ, পরিচালক প্রশান্ত নীল ও ‘হম্বেল গ্রুপ’এর প্রডিউসার বিজয়কে। তাদের সামনের টেবিলে একটি কেক দেখা গিয়েছে, যেখানে ‘কেজিএফ চ্যাপটার ২’ লেখা ছিল। সম্প্রতি এই ছবি দুটি রীতিমতো ভাইরাল হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ‘কেজিএফ চ্যাপটার ৩’ প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে। চ্যাপটার ২’এর শেষে পরবর্তী পর্বের ইঙ্গিত ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন দর্শকরা।
কন্নড় অভিনেতা যশ কেজিএফের আগেও একাধিক ছবিতে অভিনয় করেছেন। তবে সেভাবে প্রভাব ফেলতে পারেনি দর্শকদের মনে। তবে এই কেজিএফ রাতারাতি তাকে সুপারস্টার বানিয়ে দিয়েছে দর্শকদের মাঝে। যার জন্য অভিনেতা রীতিমতো কৃতজ্ঞ, যা বারবার তিনি জানিয়েছেন মিডিয়ার সামনেই। কয়েকদিন আগেই একটি ভিডিও শেয়ার করে নিজের দর্শকদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আন্তরিক ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেতা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…