নিউজ

ভিনরাজ্যের শ্রমিকের রেল ভাড়ার ৮৫ শতাংশ দেবে কেন্দ্র, টুইট বিজেপি সাংসদের

স্টাফ রিপোর্টার: লক ডাউনের ফলে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থার কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় রেলমন্ত্রক। এবার পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে নিখরচায় ফেরানোর কথাও এদিন টুইট করে জানালেন বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী। তিনি এদিন টুইট করে জানান, কেন্দ্রীয় রেলমন্ত্রীর দফতরের মাধ্যমে তিনি জানতে পেরেছেন পরিযায়ী শ্রমিকদের ট্রেনের খরচের ৮৫ শতাংশ দেবে কেন্দ্র সরকার এবং বাকি ১৫ শতাংশ দেবে রাজ্য সরকার।

বিজেপি সাংসদ সুব্রহ্মণম স্বামী এদিন আরও জানান, ‘কেন্দ্র এবিষয়ে কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে।’ তবে এমন টুইটের কিছু আগেও সুব্রহ্মণম স্বামী টুইটারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘বিদেশে আটকে পড়া ভারতীয়দের কেন্দ্র সরকার যদি উড়ানের মাধ্যমে বিনামূল্যে দেশে ফিরিয়ে আনতে পারে তবে খেটে খাওয়া শ্রমিকদের জন্য এই সুবিধা থাকবে না কেন? কতটা নির্বোধ সরকার। টিকিটের যা খরচ তা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে কেনো মেটানো হচ্ছে না,’ এমনই সমালোচনা করেন বিজেপি সাংসদ।

এছাড়া কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গাঁধী ঘোষণা করেন যে, কংগ্রেস পরিযায়ী শ্রমিকের টিকিটের খরচ বহন করবে। যদি কেন্দ্র সরকার অর্ধাহারে থাকা শ্রমিকদের থেকে টিকিটের ভাড়া আদায় করে তবে কংগ্রেস দল সেই ভাড়ার ভাড় বহন করবে। অর্থাৎ এমন দুর্দিনে কংগ্রেস পরিযায়ী শ্রমিকদের পাশে আছে বলে আশ্বাস দেন সোনিয়া গাঁধী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026