নিউজ

দুর্নীতি ঠেকাতে কেন্দ্রীয় সরকার প্রতিটি রেশন দোকানে আনছে বিশেষ ব্যবস্থা

দুর্নীতি ঠেকাতে কেন্দ্রীয় সরকার প্রতিটি রেশন দোকানে ই-পস মেশিন (কার্ড সোয়াইপ যন্ত্র) বসানোর নির্দেশ দিয়েছিল অনেক আগেই। এবার সেই ব্যবস্থা নিয়ে তৎপরতা দেখানো শুরু করলো রাজ্য সরকার। অন্যান্য রাজ্যের মতো এরাজ্যেও শুরু হচ্ছে আধার কার্ড যাচাই করে রেশন দেওয়ার ব্যবস্থা। এক্ষেত্রে আধার কার্ড যুক্ত করা হবে রেশন কার্ডের সঙ্গে।

নতুন এই সিস্টেমে গ্রাহকের আঙুলের ছাপ নেওয়া হবে ই-পস মেশিনে। একবার ছাপ নেওয়া হয় গেলে, যখনই গ্রাহক রেশন নেবে, তখন সাথে সাথেই ডিলারের তথ্য, কতটা রেশন তোলা হলো সব তথ্য খাদ্য দপ্তরের কাছে পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল ডিসেম্বরের মধ্যেই রাজ্যে চালু করতে হবে এই ব্যবস্থা। তাই রাজ্য সরকার এবার দ্রুত ব্যবস্থা নিল এই বিষয়ে।

এই বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু বলছেন, ‘কেন্দ্রীয় সরকারের চাপানো এই নিয়ম আমরা মানবো না। এর বিরুদ্ধে আমরা আদালতের দারস্থ হবো।’ সাধারণ মানুষের এই বিষয়ে মত, এই ব্যবস্থা চালু হলে রেশনের কালোবাজারি অনেকটাই রোখা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026