ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বড় ঘোষণা : ছোট ব্যবসায়ীদের তিন লক্ষ কোটি টাকার লোন গ্যারান্টি

লকডাউনের প্রভাবে তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি। বন্ধ কলকারখানা, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই। দেশের বৃদ্ধির হার গিয়েছে থমকে। প্রবল ক্ষতি হয়েছে ছোট ব্যবসা গুলিতে। এই অবস্থায় ছোট ব্যবসা বাঁচাতে এগিয়ে এলো কেন্দ্রীয় সরকার। ছোট ব্যবসা গুলোকে বাঁচাতে তিন লক্ষ কোটি টাকার ঋণ গ্যারান্টি দেবে মোদি সরকার। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে এমন কথাই জানা যাচ্ছে।

কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনুযায়ী, ছোট ব্যবসায়ীরা যত টাকা ঋণ পান এখন তার থেকে আরও ২০ শতাংশ বেশি ঋণ পাবেন। অর্থাৎ ছোট ব্যবসায়ীদের ক্রেডিট লিমিট ২০ শতাংশ বাড়ানো হবে। অতিরিক্ত এই টাকার গ্যারান্টি নেবে কেন্দ্র। এক্ষেত্রে একটি বিশেষ ফান্ড তৈরি করা হবে, ছোট ব্যবসার সাথে যুক্ত কেউ ঋণ শোধ না করতে পারলে এই ফান্ড থেকে তা শোধ করা হবে। বিভিন্ন ব্যাংক, NBFC এবং অন্যান্য আর্থিক সংস্থার থেকে এই ঋণ ব্যবসায়ীরা পাবে।

লকডাউনের ফলে দেশ জুড়ে উৎপাদন প্রায় বন্ধ। ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছে মাঝারি এবং ছোট ব্যবসাদাররাও। সেই জন্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একের পর এক আর্থিক প্যাকেজ ঘোষণা করা হচ্ছে। গতকালই রিজার্ভ ব্যাংক মিউচুয়াল ফান্ডকে বাঁচাতে ৫০ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিল। দেশের কোটি কোটি মানুষ কাজ হারিয়েছেন এই লকডাউনের জন্য, অসংখ্য ব্যবসাদাররা মার খেয়েছেন। এবার সেই ছোট ব্যবসাদারদেরই পাশে দাঁড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026