বাংলা সিরিয়াল

Sudipa Chatteejee: বদল হচ্ছে রান্নাঘরের সঞ্চালিকা, তুমুল বিতর্কের পর মুখ খুললেন সুদীপা

সুইগির ডেলিভারি বয়দের সম্পর্কে বেফাঁস মন্তব্য করার জন্যই বেশ কয়েক সপ্তাহ ধরে চর্চিত হচ্ছেন রান্নাঘরের রানী সুদীপা চ্যাটার্জী। এমনকি বহু মানুষের কটাক্ষজনক মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে তাকে। তার বেফাঁস মন্তব্যের জন্য কম কথা শুনতে হয়নি তাকে। তবে বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তার এই কাণ্ডের জন্য জি বাংলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, রান্নাঘরের সঞ্চারিকা বদলানোর। সুদীপা চ্যাটার্জীকে রান্নাঘরের সঞ্চালিকা হিসেবে আর নাও দেখা যেতে পারে! সম্প্রতি সেই প্রসঙ্গেই এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনি।

বেশ কয়েকদিন আগে সুইগির এক ডেলিভারি বয় সুদীপা চ্যাটার্জীকে ফোন করে খাবার নেওয়ার জন্য দরজা খুলে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন। তবে সেই ব্যাপারটি তার ভালো না লাগায় তিনি সেই নিয়ে একটি লম্বা পোস্ট শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। প্রকাশ করেছিলেন তার বিরক্তি। আর তারপর থেকেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যায় তারকা থেকে সাধারণ মহলের সকলের মাঝে। সকলেই প্রায় তার বিরুদ্ধে আওয়াজ ওঠান। এমনকি জি বাংলার জনপ্রিয় রান্নার রিয়্যালিটি শো ‘রান্নাঘর’ বয়কটের ডাক দেন অনেকেই। এই ঘটনার পর অনেকে আবার সুদীপা চ্যাটার্জীকে সঞ্চালিকা হিসেবে দেখতেও চাননি।

আর এই সমস্ত ঘটনার মাঝেই হঠাৎ করে শোনা যায় বদল হতে পারে রান্নাঘরের সঞ্চালিকা। এমনকি এই খবরও শোনা গিয়েছিল, এবার থেকে নাকি রান্নাঘরের সঞ্চালিকার জায়গায় সুদীপা চ্যাটার্জীর বদলে দেখা মিলবে লক্ষ্মী কাকিমা সুপারস্টারের অর্থাৎ অপরাজিতা আঢ্যের। তবে সম্প্রতি এই প্রসঙ্গেই ‘টলিউড ফোকাস কলকাতা’র কাছে মুখ খুলতে দেখা গিয়েছে সুদীপাকে। এই প্রসঙ্গে তার কথা অনুযায়ী, চতুর্থী পর্যন্ত যে সমস্ত এপিসোড সম্প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়, তার শুটিং ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছেন তিনি।

পাশাপাশি এও জানিয়েছেন, রান্না ঘরের সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী আর থাকছেন না, এ খবর ঝড়ের গতিতে চারিদিকে ছড়িয়ে গেলেও জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে তাকে এই প্রসঙ্গে কোন কিছুই জানানো হয়নি। এই নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা নেই তার। এরপরে তিনি আরও বলেছেন, তিনি নিজের পোস্টে নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানের সমালোচনা করেছেন। তাদের ডেলিভারি বয়দের নিয়ে কোন অপমানজনক মন্তব্য করেননি তিনি। পাশাপাশি আরো বলেছেন, অনেকসময় কোন পরিচিত ব্যক্তিত্বের বাড়িতে খাবার কিংবা অন্যকিছু ডেলিভারি করার ব্যাপার থাকলে তারা খুব ছোট ছোট কারণে ফোন করে থাকেন, যা কিছুটা হলেও বিরক্তিকর। নিজের পোস্টের জন্য সোশ্যাল মিডিয়ার পাতায় ক্ষমা চাওয়ার পরেও যখন বিতর্ক থামেনি, তখনই তিনি মিডিয়ার সামনে নিজের বক্তব্য পরিষ্কারভাবে জানালেন সকলকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026