নিউজ

রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য টানা ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বেমাত্র দূর্গাপূজা, লক্ষ্মীপুজা, কালীপুজা, ভাইফোঁটার রেশ কাটিয়ে সাধারন জীবনযাপন শুরু করেছে রাজ্যবাসী। তার পরেই রয়েছে ছটপুজা ও জগদ্ধাত্রী পূজা যার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। এর মাঝেই সামনের বছর অর্থাৎ ২০২০ সালে পুজোর জন্য ছুটির ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বড়বাজারে জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করতে এসে ছুটির ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী।

২০২০ সালে ২২শে অক্টোবর থেকে শুরু হচ্ছে দূর্গাপূজা। সরকারি কর্মচারীদের পুজোর ছুটি থাকবে ১৯-৩১ শে অক্টোবর। তবে ১৭ ও ১৮ অক্টোবর শনি ও রবিবার থাকায় দুদিন আগে থেকেই ছুটি পেয়ে যাচ্ছে সরকারি কর্মচারীরা।

এবছর লক্ষ্মীপূজা থেকে কালীপুজার মাঝে সরকারি অফিস খুলে গেছিল। তাই বুধবার থেকেই অফিসে কাজ করতে শুরু করলেন কর্মচারীরা। এর মাঝেই ২০২০ সালে পুজোর ছুটির কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী। তবে এবারে কালীপূজা ও ছটপুজার পরের দিন ছুটি থাকবে কিনা সেব্যাপারে কিছু বলেননি মুখ্যমন্ত্রী।

ছুটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, সরকারি কর্মচারীদেরও পরিবার আছে। তারাও চায় নিজেদের পরিবারের সাথে পুজোর সময় কাটাতে। এর আগে কোনো রাজ্য এমনটা ভাবেনি কিন্তু আমরা এব্যাপারে নজর দিয়েছি। এর আগে পুজোয় চারদিন ছুটি পেতেন সরকারি কর্মচারীরা। আমরাই ছুটির পরিমান বাড়িয়েছি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026