নিউজ

আবারও ভাঙছে জেলা, প্রশাসনিক কাজের সুবিধার্থে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নতুন বছরের শুরুতেই মুর্শিদাবাদ জেলাকে ভেঙে দুটি নতুন পুলিশ জেলা গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এবার আবারও ভাঙতে চলেছে জেলা। প্রশাসনিক কাজের সুবিধার্থে ভাঙতে চলেছে দক্ষিণ ২৪ পরগণা জেলা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমায় হওয়া এই সভায় মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক কাজের সুবিধার্থেই এই জেলা ভাগ জরুরি হয়ে পড়েছে।

তবে পুরোদস্তুর নতুন জেলা নয়, প্রথমে দক্ষিণ ২৪ পরগণাকে ভেঙে দুটি পুলিশ জেলা গঠন করা হবে। জেলা প্রশাসনের অন্য কোন ভাগ হবে না বলেই জানা গেছে। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেন যে, ‘সাধারণ মানুষের কাছে প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা দিতেই দক্ষিণ ২৪ পরগণা জেলাকে ভেঙে দুটি পুলিশ জেলা গঠন করা হবে।’ নতুন দুটি পুলিশ জেলা সম্পর্কে তিনি এদিন বলেন, ‘নতুন দুটি পুলিশ জেলা হবে বসিরহাট ও সুন্দরবন। খুব শীঘ্রই এই দুটি অঞ্চলকে রাজ্যের নতুন দুটি পুলিশ জেলা হিসেবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন : পাঁচ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, অনেকদিন থেকেই দক্ষিণ ২৪ পরগণাকে ভেঙে দুটি জেলা গঠন করার বিষয়ে আলোচনা চলছিল প্রশাসনিক মহলে। দক্ষিণ ২৪ পরগণার বিশাল আয়তনের কারণেই এই জেলা ভাগ প্রয়োজন বলে মনে করা হচ্ছিল। ফলে, দক্ষিণ ২৪ পরগণা জেলাকে ভেঙে দুটি নতুন পুলিশ জেলা গঠন প্রশাসনিক কাজে গতি আনবে বলেই মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026