নিউজ

কলকাতা মেট্রোর উদ্বোধনে দেখা মিলল না খোদ মুখ্যমন্ত্রীর

অনেক টালবাহানার পর অবশেষে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল থেকে কলকাতার বুকে ছুটবে মেট্রো। এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বন ও পরিবেশ রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছিল, সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধাননগরের বিধায়ক সুজিত বসু এবং বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে।

তবে এদিন লক্ষ্যনীয় ব্যাপার হল, এত নেতা-মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ খাতায় নাম নেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। নবান্নের তরফে বলা হয়েছে, তারা এমন কোনো আমন্ত্রণ পত্র পাননি। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এমন ধরনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মতো প্রশাসনিক কর্তাদের মন্ত্রক থেকে আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন : দিল্লি নির্বাচনে হারের পর, বিজেপির নজর বাংলার পুরভোট

তবে এই ঘটনার চরম নিন্দা কেছে কংগ্রেস। তাদের মতে, মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে, যা কলকাতা মেট্রোরেলের উচিত হয়নি। এমন ঘটনার জন্য আমন্ত্রণপত্র বয়কট করেছেন তৃনমুলের আমন্ত্রিত নেতা-নেত্রীগন। তবে অবশেষে আগামীকাল থেকে সাধারণ মানুষের জন্য চালু হবে মেট্রোরেল পরিষেবা। প্রতি ২০ মিনিট অন্তর যাত্রীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। টিকিট মিলবে মাত্র পাঁচ টাকায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026