একাধিক শ্রমিক স্পেশাল ট্রেন বাংলায়, কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রীর
ভিনরাজ্য থেকে ক্রমাগত বাংলায় পরিযায়ী শ্রমিক নিয়ে ঢুকছে ট্রেন। একের পর এক ট্রেনে ভিনরাজ্য এমনকি করোনার সংক্রমণ যেই রাজ্যে সবথেকে বেশি অর্থাৎ মহারাষ্ট্র থেকেও বাংলায় আসছে ট্রেন। আর এরফলেই পশ্চিমবঙ্গে বাড়তে পারে সংক্রমণের হার, এমনভাবেই কেন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও জানান, “বাংলায় করোনা সংক্রমণের হার ক্রমেই কমে আসছিল কিন্তু এভাবে গাদাগাদি করে রাজ্যে শ্রমিক স্পেশাল ট্রেন পাঠালে কেন্দ্রের এই পদক্ষেপ একপেশে।”
এদিকে রাজ্যে আগামী ১লা জুন থেকে খুলে যাবে সমস্ত ধর্মস্থান অর্থাৎ মন্দির, মসজিদ, গুরুদ্বার। সকাল ১০ টায় খুলে যাবে মন্দির। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একসঙ্গে ১০ জনের বেশি মানুষ ধর্মস্থানে প্রবেশ করতে পারবেন না। মানতে হবে সামাজিক দূরত্ব। এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “গাদাগাদি করে রাজ্যে ঢুকছে ট্রেন। পরিযায়ী শ্রমিকদের জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করেনি কেনো রেল? করোনার সংক্রমণ বেশি যে রাজ্যগুলি মহারাষ্ট্র, দিল্লি, চেন্নাই, গুজরাট, মধ্যপ্রদেশ সেসব রাজ্য থেকে ট্রেন আসছে। সামাজিক দূরত্বকে তোয়াক্কা করছে না রেল।”
আর এরফলেই বাড়ছে করোনার সংক্রমণ, এমন তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। এদিকে আগামী রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লক ডাউনের মেয়াদ। এরপর লক ডাউন আরও বাড়বে কিনা সে বিষয়ে কেন্দ্র এখনও পর্যন্ত কোনোরকম ঘোষণা করেনি। কিন্তু তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বেশ কিছু নতুন ঘোষণা করলেন। তিনি বলেন, “কেন্দ্র না মানলে, আমি কেন রাজ্যে সব বন্ধ রাখব?” পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্য থেকে বাংলায় ফিরছেন তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ফেরার পর গ্রামের স্কুলে থাকতে হবে কোয়ারেন্টাইনে। এর ৭ দিন পর করোনা পরীক্ষা হবে, করোনা রিপোর্ট নেগেটিভ আসলে ১০ দিন পর বাড়ি পাঠানো হবে।”
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…