নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তাল গোটা দেশ। বাংলার বিভিন্ন জেলায় জেলায় চলছে ভাঙচুর, অবরোধ। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে স্টেশন, সরকারি বাস এমন কি থানাতেও। এই আক্রমণকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না। পথ অবরোধ, রেল অবরোধ করবেন না।
সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গণ্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
শুক্রবার থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির কথা শোনা যাচ্ছিলো কিন্তু শনিবার সকাল থেকেই তা মহামারির আকার ধারণ করেছে। বসিরহাট, সাঁতরাগাছি, বেলডাঙা বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গেছে। হাওড়া থেকে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। শুক্রবার সাধারণ মানুষকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু ২৪ ঘন্টায় পরিস্থিতি এই পর্যায়ে যাবে কেউ ভাবতে পারেনি। সবকিছু মিলে বিপর্যস্ত হচ্ছে সাধারণ জনজীবন। রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। একদল অন্যদলের উপর দোষারোপ করছে। পরিস্থিতি নাগালের বাইরে বেরিয়ে যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…