নিউজ

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ভিনরাজ্যে আটকে পড়া পড়ুয়াদের ফিরিয়ে আনলেন রাজ্য

স্টাফ রিপোর্টার: তার দেওয়া কথা মতো কাজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের ফলে রাজস্থানের কোটায় আটকে গিয়েছিল এরাজ্যের কয়েক হাজার পড়ুয়া। তাদের বিশেষ উদ্যোগে রাজ্যে ফেরানো হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা মতো আজ কোটা থেকে ৩০০০ ছাত্রছাত্রী নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিল ১০১ টি বাস। এই ১০১ টি বাস রাজ্যের তিনটি জোনে থামবে। কলকাতা, আসানসোল এবং শিলিগুড়ি। ছাত্রছাত্রীদের যার বাড়ি যে জোন থেকে কাছে হবে সেই জোনের বাসে উঠতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোটা থেকে ওঠার সময় এবং রাজ্যে নামার পর, দুবারই তাদের থার্মাল স্ক্রিনিং সহ স্বাস্থ্য পরীক্ষা হবে।

দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিক এবং ছাত্রছাত্রীদের ফেরানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই বিষয়ে তিনি টুইট করে জানান, “আমি যতদিন বাংলায় আছি কেউ নিজেকে অসহায় মনে করবেন না। আমি আপনাদের ফেরাতে সবরকম ব্যবস্থা করবো। বর্তমানে এই কঠিন সময়ে আমি আপনাদের পাশে আছি।” সোমবারই নবান্নে তিনি ঘোষণা করেন, বাইরে গিয়ে যারা আটকে পড়েছে সবাইকেই আমরা ফেরাবো। সেই ফেরানোর প্রক্রিয়াটি কোটার ছাত্রছাত্রীদের দিয়ে শুরু করলেন মুখ্যমন্ত্রী।

ছাত্রছাত্রীদের ফেরানোর ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ওদের কোটা থেকে ফিরিয়ে আনা হবে। তিন দিন সময় লাগবে, ১৭০০ কিমি আসবে। যারা আসবে তাদের পরীক্ষা করে স্ক্রিনিং করে আনা হবে। কেন্দ্রকে আমরা এই বিষয়ে সাহায্য করতে বলেছি।” আজ মুখ্যমন্ত্রী বলেন, “ছোট ছোট ছেলেমেয়েগুলোকে ফিরিয়ে আনা হবে। ওদের ফেরার সব দায়িত্ব আমরা নিয়েছি। পিবি সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে।” মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে ছাত্রছাত্রীরা যে খুবই খুশি সেকথা বলাই বাহুল্য। এখন পরিযায়ী শ্রমিকদের কবে ফেরানো হয় সেটাই দেখার বিষয়।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026