এদিন পশ্চিমবঙ্গের মুখ্যসচীব রাজীব সিনহা ইঙ্গিত দিয়েছেন, যেসব অঞ্চল রেড জোনের আওতায় সেসব স্থানে ৩রা মে লক ডাউনের পরেও অত্যাবশ্যকীয় দোকানপাট ছাড়া বাকি দোকানপাট খুলবে না। তবে রাজ্যে ই-কমার্স কোম্পানিগুলিকে ছাড় দেওয়া হয়েছে। যদিও গত সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন লক ডাউনে দোকানপাট খোলা থাকলে লকডাউনের বিধি মানা হবে কিভাবে!
তবে এদিন রাজ্যের মুখ্যসচীব মুখ্যমন্ত্রীর নির্দেশে আরও সাতটি রাজ্যের মুখ্যসচীব ও কেন্দ্রীয় সচিব অজয় ভাল্লার সঙ্গে আলোচনার পরে জানান, কেন্দ্রের থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। তাই অত্যাবশ্যকীয় দোকানপাট ছাড়া বাকি দোকান ও বাজার খোলা থাকবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার। বুধবার নবান্নে এক ক্যাবিনেট কমিটি গঠন করা হবে ‘অন কোভিড-১৯।’ কেন্দ্র স্পষ্টভাবে কোনো সিদ্ধান্ত না জানালে এই কমিটি ঠিক করবে পরবর্তী সিদ্ধান্ত।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে রেড জোনের অন্তর্ভুক্ত অঞলগুলিতে লক ডাউনকে কোনোরকম শিথিল করতে চায়না সরকার। সেখানে বিশেষ নজরদারি রাখা হবে। অরেঞ্জ জোনে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আরও কিছু দোকানপাট খোলার ব্যাপারে অনুমতি দিতে পারে সরকার। তবে গ্রিন জোনে প্রায় সব দোকানপাট খোলার নির্দেশ দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। তবে এই সিদ্ধান্তই চূড়ান্ত নয়। এদিকে রাজ্যে রেড জোনের আওতায় চারটি জেলা যার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর। তাই মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা আগামী ২১শে মে পর্যন্ত সতর্ক থাকতে হবে রাজ্যের মানুষকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…