একসাথে ভারতে বাজারে আসছে এই কোম্পানির দুটি নতুন বাইক, টেক্কা দেবে জনপ্রিয় KTM এবং R15 এর সঙ্গে

কিছুদিন আগেই ভারতের অন্যতম জনপ্রিয় বাইক কোম্পানি Keeway india লঞ্চ করেছিল তাদের V302C আরবান ক্রুজার মোটরসাইকেল। এই বাইকটি লঞ্চ করার পর এবারে ভারতীয় বাজারে দুটি নতুন ৩০০ সিসি স্পোর্টস বাইক লঞ্চ করার পরিকল্পনা ইতিমধ্যেই নিয়ে ফেলেছে KEEWAY কোম্পানিটি। এই দুটি নতুন বাইকের নাম হবে KEEWAY 300N নেকেড এবং K300 R ফুল ফেয়ার্ড। এদের মধ্যে প্রথম বাইকটির দাম মোটামুটি ২.৬৫ লক্ষ টাকা থেকে ২.৮৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে এবং দ্বিতীয় বাইকটির দাম শুরু হতে পারে ৩ লক্ষ টাকা থেকে। এই দুটি বাইকেই আপনারা দেখতে পাবেন অত্যন্ত আগ্রাসী স্টাইলিং, তার সাথেই অত্যাধুনিক কিছু ফিচার। KEEWAY K300N নেকেড বাইকটি দেখতে একেবারেই মডার্ন। অন্যদিকে, K300 R বাইকটি একেবারে ফুল ফেয়ার্ড এবং পাশাপাশি এই বাইকে আপনারা পাবেন ক্লিপ অন হ্যান্ডেলবার।

এই নতুন মোটরসাইকেলে আপনারা পেয়ে যাবেন আন্ডারস্লাং এগজস্ট, অল এলইডি লাইটিং সিস্টেম এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। এই বাইকে তিনটি কালার অপশন থাকছে। এই বাইকটিকে কোম্পানি কালো, লাল এবং সাদা রঙে পেশ করতে চলেছে। K300 N নেকেড বাইকের স্টাইলিং অনেকটা CF MOTO 300NK বাইকের মত। কিছুদিন আগে পর্যন্ত এই বাইকটি ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় ছিল। অন্যদিকে, K300 R বাইকের ডিজাইন অন্তরাষ্ট্রীয় বাজারে এর আগে বিক্রি হওয়া CF MOTO 300SR বাইকের মত।

নতুন দুটি বাইকে আপনারা পেয়ে যাবেন ২৯২.৪ সিসি ক্ষমতা বিশিষ্ট লিকুইড কুল, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮৭৫০ আরপিএম গতিতে ২৭.৫ বিএইচপি পাওয়ার তৈরি করতে পারে এবং ৭০০০ আরপিএম গতিতে ২৫ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনে স্লিপার ক্লাচ থাকতে চলেছে এবং তার সাথেই রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স। স্টিল ট্রেলিস ফ্রেমের ওপর এই নতুন মোটরসাইকেল তৈরি এবং এই বাইকে ৩৭ মিলিমিটার ইউএসডি ফ্রন্ট ফোকর্স দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা এই বাইকে পিছন দিকে মনোশক ডিজাইন পেয়ে যাবেন।

ব্রেকিংয়ের দিকে বলতে গেলে এই বাইকে আপনারা পাচ্ছেন ৪ পিস্টন ক্যালিপার, ২৯২ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার, ২২০ মিমি রিয়ার ডিস্ক। এছাড়াও ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম দেওয়া হয়েছে এই বাইকে। স্ট্যান্ডার্ড রূপ হিসেবে এই এবিএস সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই মোটরসাইকেলের সামনে এবং পিছনে দুই দিকে যথাক্রমে ১১০/৭০ এবং ১৪০/৬০ সেকশন টায়ার দেওয়া হয়েছে। এছাড়াও এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। তার সাথেই থাকছে ১২ লিটারের ফুয়েল ট্যাংক।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026