নিউজ

ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে

চাষের মরশুমে হাপিত্যেশ করে বসে থাকে বাংলার কৃষকেরা। বৃষ্টির দেখা মেলে না সময় মতো। এবার যেন ওলটপুরাণ, ফিরে গিয়েও যেতে চাইছে না বর্ষা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দুর্গাপূজার মতো কালীপূজাতেও বৃষ্টি ভিজতে পারে বাঙালি, এমনই আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণ হতে পারে। কলকাতায় দিনভর মেঘলা আকাশ ও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ শক্তি বাড়িয়ে অন্ধ উপকূলে প্রবেশ করলে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দুই মেদিনীপুর, বর্ধমান ও বীরভূমেও। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গে বর্ষণের আশঙ্কা থাকলেও, উত্তরবঙ্গে আগামী শুক্রবার বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। যা চলবে শনিবার পর্যন্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026