নিউজ

প্রজাতন্ত্র দিবসে অযোধ্যায় পতাকা উত্তোলন, শুরু হল মসজিদ তৈরির কাজ

অযোধ্যায় (Ayodhya) মসজিদ তৈরির জন্য বিকল্প জমি দিতে হবে, ২০১৯ সালে সুপ্রিম কোর্ট (Supreme Court) একটি রায়ে এ কথা বলেছিল। সেই মসজিদ তৈরির কাজ আজ, মঙ্গলবার (Tuesday) ভারতের (India) ৭২তম প্রজাতন্ত্র দিবসে (Republic Day) শুরু হল। কাজ শুরু করার আগে জাতীয় পতাকা (National Flag) উত্তোলন করা হল। রোপণ করা হল গাছ। অযোধ্যায় ধন্নিপুর গ্রামে মসজিদ তৈরি করবেন ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সদস্যরা। মসজিদের জন্য পাঁচ একর জায়গা দেওয়া হয়েছে।

এদিন সকাল পৌনে ন’টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রাস্টের প্রধান জাফর আহমেদ ফারুকি। ট্রাস্টের ১২ জন সদস্য প্রত্যেকে একটি করে গাছ রোপণ করেন। ফারুকি বলেন, ‘আমরা সয়েল টেস্টিং-এর কাজ শুরু করলাম। অর্থাত্‍ মসজিদ নির্মাণের টেকনিক্যাল কাজ শুরু হল। সয়েল টেস্টিং রিপোর্ট আসার পরে আমাদের নকশা যদি অনুমোদিত হয়, তাহলে মসজিদ নির্মাণের কাজ শুরু হবে।’

মসজিদ তৈরির জন্য ট্রাস্ট ডোনেশন চেয়েছে। ইতিমধ্যে অনেকে অনুদান দিয়েছেন। গত মাসে ট্রাস্টের পক্ষ থেকে মসজিদের একটি নকশা প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, মসজিদে একটি বিশাল কাচের গম্বুজ থাকবে। তার চারপাশে থাকবে সুন্দর বাগান।

মসজিদের নাম এখনও স্থির হয়নি। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও সম্রাটের নামে মসজিদ তৈরি হবে না। মসজিদ তৈরির প্রথম পর্যায়ে একটি হাসপাতালও তৈরি করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ চলার সময় হাসপাতালের আয়তন বাড়ানো হবে। ট্রাস্টের সচিব আতহার হুসেন বলেন, ‘হাসপাতাল চত্বরে থাকবে কমিউনিটি কিচেন। সেখানে রোজ ১ হাজার মানুষ খেতে পারবেন।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026