ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

করোনা মহামারি বিশ্ব অর্থনীতিতে মন্দা ডেকে আনবে, জানালেন আইএমএফ-এর প্রধান

করোনা ভাইরাসের সংক্রমণে হওয়া কোভিড-১৯ বিশ্ব জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। ইতিমধ্যে ২৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রায় সাড়ে ৫ লক্ষেরও বেশি। ক্রমশ মহামারি থেকে অতি মহামারির দিকে এগোচ্ছে কোভিড-১৯। এর প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। একের পর এক দেশের শেয়ার মার্কেটে ধস নামতে চলেছে। অর্থনীতির সূচক প্রতিদিন নীচের দিকে নামছে।

অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, কোভিড-১৯ অতি মহামারির কারণে ধ্বংস হতে বসেছে বিশ্ব অর্থনীতি। তাদের আশঙ্কা যে অমূলক নয় তা স্বীকার করে নিল আইএমএফ। শুক্রবার আইএমএফ-এর প্রধান ক্রিস্টালিনা জিওর্জিয়েভা সাংবাদিকদের জানান, বিশ্ব অর্থনীতির অভিমুখ নিশ্চিতভাবেই নিম্নমুখী এবং তা আমরা দেখতেও পাচ্ছি। এই মুহূর্তে উন্নয়নশীল দেশগুলোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া খুব প্রয়োজন। খুব কম করে হলেও এর জন্য ২৫০০ কোটি ডলার অর্থাৎ ১৮ লক্ষ কোটি টাকার প্রয়োজন।

করোনা ভাইরাসের সংক্রমণে যে অতি মহামারির সৃষ্টি হয়েছে তাতে বিশ্ব অর্থনীতি আচমকাই স্তব্ধ হয়ে গেছে বলে মনে করেন আইএমএফ প্রধান। ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা স্পষ্ট হয়ে গেছে যে, আমরা এখন মন্দার যুগে প্রবেশ করেছি।’ এই পরিস্থিতি ২০০৯ সালের অর্থনৈতিক মন্দাকেও ছাপিয়ে যাবে বলে মনে করেন ক্রিস্টালিনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026