শনিবার বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাবদ খরচ বরাদ্দ করল ৬০০ কোটি টাকা। এই নিয়ে দুবার প্রধানমন্ত্রী সুরক্ষা বাহিনীর জন্য ব্যয় বাড়ানো হল। গত বছর এই খাতে বরাদ্দ ছিল ৫৪০ কোটি টাকা যা এবছর ৬০ কোটি বাড়ানো হল। এর পূর্বেও ৪২০ টাকা থেকে এসপিজির জন্য ব্যয় বাড়িয়ে বরাদ্দ করা হয়েছিল ৫৪০ কোটি টাকা। সেই বার ১২০ কোটি বাড়ানো হয়েছিল যা এবার ৬০ কোটি বাড়িয়ে করা হল ৬০০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও মনমোহন সিংহ, এইচডি দেব গৌড়া ও ভিপি সিংহকে নিরাপত্তার জন্য এসপিজি অর্থাৎ সুরক্ষা বাহিনী দেওয়া হতো। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পরে স্পেশাল প্রোটেকশন গ্রুপ তৈরি করে ঠিক করা হয় এসপিজি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবে।
আরও পড়ুন : শাহিনবাগে বিক্ষোভকারীদের বিরিয়ানি নয়, গুলি খাওয়াব : যোগী আদিত্যনাথ
তবে এসপিজি নিরাপত্তা থাকাকালীনই ১৯৯১ সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আততায়ীদের আক্রমণের শিকার হলে গোটা গান্ধী পরিবারকে এই সুরক্ষা প্রদান করা হয়। গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী দেওয়া হত এসপিজি সুরক্ষা।তবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ দায়িত্বে আসার পর এই সুরক্ষা প্রত্যাহার করা হয় গান্ধী পরিবার থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…