কথায় আছে যদি নিজের ইচ্ছা থাকে তাহলে সব কিছু জয় করা সম্ভব। বহুবার বহু ঘটনাতে তা প্রমাণিত হয়েছে। এবার ও আরেক ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। নিজের ইচ্ছেশক্তি ও পরিশ্রমের জোরে চা বিক্রেতা সুরেশ গঙ্গপালের মেয়ে আজ হয়েছেন বায়ুসেনার পাইলট। নিজের যদি মনের ইচ্ছে থাকে তাহলে সব প্রতিকূলতাকেই জয় করা যায়, তা ফের একবার প্রমান করল ২৪ বছরের আঁচল।
এই মেয়ে কিন্তু একেবারেই বায়ুসেনাতে যোগ দিতে পারেনি। টানা পাঁচবার ব্যর্থ হবার পরেও সে থেমে থাকেনি। ষষ্টবারের বেলাতে সুযোগ পায় সে। ২০০৩ সালে কেদারনাথ ঘটনায় সেনার ভূমিকা ফেলে আঁচলের মনের মধ্যে। আর তারপরেই বইয়ের দোকান থেকে খোঁজ নেয় কিভাবে বায়ুসেনাতে যোগ দেওয়া যায়। আর তারপরেই লড়াই শুরু করে আঁচল। দুন্দিগল এয়ারফোর্স একাডেমি থেকে বায়ুসেনার ফ্লায়িং অফিসার হয়ে উঠেছে আঁচল।
মেয়ের সেনায় যুক্ত হওয়াটা করোনার কারণে তার বাবা মা দেখতে পাননি। আক্ষেপ থাকলেও তারা দুজনেই খুব খুশি হয়েছেন। মেয়ের স্বপ্ন সত্যি হওয়াতে খুশি হয়েছেন বাবা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে আশীর্বাদ ও শুভ কামনা করেছেন। ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে নিমুচ জেলা উঠে এসেছে এই মেয়ে। বাবা বাস স্ট্যান্ডের চা বিক্রেতা। আর আজ সেই মেয়ে বায়ুসেনার ফ্লায়িং অফিসার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…