মোরাদাবাদ: করোনার টিকাকরণ (Corona Vaccination) ভারতবর্ষ (India) জুড়ে শুরু হয়েছে। প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রথম দিকে টিকা (Vaccine) দেওয়া হচ্ছে। কিন্তু এর মধ্যেই এল উদ্বেগের খবর। এক ব্যক্তি টিকা নেওয়ার পরদিনই নাকি উত্তরপ্রদেশের মোরাদাবাদে অসুস্থ হয়ে মারা জান। উত্তরপ্রদেশের (Uttarpradesh) জেলা হাসপাতালে (District Hospital) তিনি ওয়ার্ড বয়ের কাজ করতেন বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম মহিপাল সিং (Mahipal Singh)।
মৃতের পরিবারের অভিযোগ,৪৬ বছর বয়সি ওই ব্যক্তি আগে সুস্থ থাকলেও করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নাকি অসুস্থ হয়ে পড়েন। তারপরই মারা যান মহিপাল। যোগী আদিত্যনাথের দফতর থেকে ইতিমধ্যে ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে মৃতদেহটি।
শনিবারই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। এরপর রাতে ডিউটিও করেন। কিন্তু পরদিন সকালেই বুকে ব্যথা অনুভব করেন। সেই সঙ্গে শ্বাসকষ্ট এবং কাশি। এরপর আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন জানান, “ওই ব্যক্তি আগে সুস্থই ছিলেন। কিন্তু করোনার ভ্যাকসিন নেওয়ার পরই তাঁর শরীর খারাপ হয়।” এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পরই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…